পতাকা নিউজ
বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
ডিএসই ও সিএসই

ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

ec

আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল প্রচারণা শুরু

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সহজ জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সহজ জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

পতাকা সারথি
বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ
Afgan 1
বিধ্বংসী ব্যাটিংয়ে ২ চারের সঙ্গে ৫টি ছক্কা মেরে মাত্র ২০ বলে ফিফটি করেন ওমরজাই

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়া কাপের এবারের আসর। মঙ্গলবার রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রান করে রশিদ খানের দল। জবাবে ৯ উইকেট হারিয়ে আফগানদের ঠিক অর্ধেক অর্থাৎ ৯৪ রানে থামে হংকং।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এর চেয়ে বড় জয় আছে আর দুইটি। ২০২২ সালে হংকংকে ১৫৫ রানে হারিয়েছিল পাকিস্তান। একই আসরে ভারতের কাছে ১০১ রান হেরেছিল আফগানিস্তান।

বড় দলগুলোকে হারানোর বিশ্বাস নিয়ে খেলতে আসা হংকং ম্যাচজুড়ে শুধু ভুলই করে গেছে। ফিল্ডিংয়ে তারা ছেড়েছে ৫টি ক্যাচ। এশিয়া কাপে একই ইনিংসে এটিই সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড। এর মধ্যে অতল একাই পেয়েছেন তিনবার জীবন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে রান আউট হন হংকংয়ের দুই ব্যাটার। এত এত ভুলের মাশুল দিয়ে ম্যাচে তাদের পরাজয়ের ব্যবধানটাও তাই বেশ বড়।

ব্যবসায়ীর বাড়িতে মুখোশ পড়ে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ
হাদি হত্যা : ফয়সালের ঘনিষ্ঠ রুবেল রিমান্ডে

ভুলের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অতল, ওমরজাইরা। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫২ বলে ৭৩ রান করেন ২৪ বছর বয়সী ওপেনার। আর ছয় নম্বরে নেমে মাত্র ২১ বলে ৫৩ রানের টর্নেডো ইনিংস খেলেন ওমরজাই।

বিধ্বংসী ব্যাটিংয়ে ২ চারের সঙ্গে ৫টি ছক্কা মেরে মাত্র ২০ বলে ফিফটি করেন ওমরজাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে এটি দ্রুততম ফিফটি। গত বছর ভারতের বিপক্ষে গুলবদিন নাইব ও ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ নবী ২১ বলে করেছিলেন ফিফটি।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরু তেমন ভালো ছিল না। ২৬ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন নবী ও অতল। ২৬ বলে ৩৩ রান করে আউট হন নবী। নাইবও ফেরেন দ্রুত।

১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান থাকা অবস্থায় ব্যাটিংয়ে যান ওমরজাই। পঞ্চম উইকেটে অতলকে নিয়ে মাত্র ৩৫ বলে তিনি গড়েন ৮২ রানের জুটি। এশিয়া কাপে পঞ্চম উইকেট বা এর পর এটি সর্বোচ্চ জুটির রেকর্ড। ২০১৬ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে ৭০ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।

Afgan 2 1
টুর্নামেন্টের প্রথম উইকেট নিয়ে উচ্ছ্বসিত আয়ুশ শুক্লা

ওমরজাই ও অতলের জুটিতে শেষ ৪ ওভারে ৬৯ রান যোগ করে আফগানিস্তান। যা তাদের নিয়ে যায় হংকংয়ের ধরাছোঁয়ার বাইরে। হংকংয়ের পক্ষে ২ উইকেট নিতে ৪ ওভারে ৫৪ রান খরচ করেন আয়ুশ শুকলা। কিঞ্চিত শাহ ৩ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট।

হংকংয়ের পেসারদের ওপরই মূল ঝড় বইয়ে দেন আফগান ব্যাটাররা। পেসারদের ৯ ওভারে ১১২ রান করে তারা। বিপরীতে ১১ ওভারে মাত্র ৭৫ রান খরচ করে স্পিনাররা।

রান তাড়ায় একবারের জন্যও জয়ের কোনো আশা জাগাতে পারেনি হংকং। প্রথম ওভারেই আনশুমান রাঠকে আউট করেন ফজলহক ফারুকি। রিপ্লেতে অবশ্য দেখা যায় আনশুমানের ব্যাটে লাগেনি বল। কিন্ত রিভিউ না নেওয়ায় উইকেট বাঁচাতে পারেননি তিনি।

পরের ওভারে আরেক ওপেনার জিসান আলিকে ফেরান ওমরজাই। হংকংয়ের বিপদ বাড়িয়ে তৃতীয় ওভারে রান আউট হন নিজাকাত খান। কোনো বলই মোকাবিলা করতে পারেননি তিনি।

এশিয়া কাপে শূন্য বলে শূন্য রান করে আউট হওয়া দ্বিতীয় ব্যাটার নিজাকাত। ২০২২ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষেই একই পরিণতি হয়েছিল শ্রীলঙ্কার মাহিশ থিকশানার।

পঞ্চম ওভারে চতুর্থ উইকেটটিও রান আউটেই হারায় হংকং। এরপর একপ্রান্ত ধরে রেখে কিছু রান করার চেষ্টা করেন বাবর হায়াত। ৩ নম্বরে নেমে ৩ ছক্কায় ৪৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

এরপর পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন সাত নম্বরে নামা অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। অষ্টম ব্যাটার হিসেবে ফেরার আগে ২৬ বলে ১৬ রান করেন তিনি।

আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন ফারুকি ও নাইব। রশিদ, ওমরজাই ও নুর আহমাদের ঝুলিতে যায় ১টি করে উইকেট।

পতাকানিউজ/কেএস

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা DUCSU 1 2 ঢাবিতে উত্তেজনা কমাতে বিএনপি-জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ
পরের লেখা result ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু, এগিয়ে কোন প্যানেল?
Ad imageAd image
আরও পড়ুন
সিআইডি

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহ ও মাগুরা

নির্বাচন ঘিরে ২ জেলায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের

‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’

ব্রাহ্মণবাড়িয়া

‘আমাদের চুনোপুঁটি ভাববেন না’

Feni Dead Body

নদীতে ভাসছিল নারীর লাশ

সর্বশেষ
কত বাড়ছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

Ministry of Home Affairs

আইনশৃঙ্খলার অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

চট্টগ্রাম

২ বাস হঠাৎ মুখোমুখি, অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা

চট্টগ্রাম

দেশে ফেরা হলো না প্রবাসী আবদুল হকের

ঢাকা

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?