পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সাইবার হ্যাক এবং মোবাইল নজরদারির পর যেভাবে খামেনি হত্যা পরিকল্পনা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সাইবার হ্যাক এবং মোবাইল নজরদারির পর যেভাবে খামেনি হত্যা পরিকল্পনা

পতাকা সারথি
মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
সাইবার হ্যাক এবং মোবাইল নজরদারির পর যেভাবে করা হয় খামেনি হত্যা পরিকল্পনা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

সাইবার হ্যাকিং, মোবাইল নজরদারি ও গোয়েন্দা বিশ্লেষণের সমন্বয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে পরিচালিত হামলার পরিকল্পনা কোনো তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া ছিল না। এটি ছিল বহু বছর ধরে ধাপে ধাপে গড়ে ওঠা এক জটিল গোয়েন্দা অভিযান, যেখানে প্রযুক্তি, মানব গোয়েন্দা তথ্য এবং রাজনৈতিক সিদ্ধান্ত—সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছিল একটি দীর্ঘমেয়াদি অপারেশনাল কাঠামো। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনই একটি পরিকল্পনার ভেতরের চিত্র তুলে ধরা হয়েছে।

ফিন্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার সূচনা হয় অনেক আগে, যখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ক্ষমতার কেন্দ্র তেহরানকে ধীরে ধীরে একটি বিশাল নজরদারি মানচিত্রে রূপান্তর করতে শুরু করে। সরাসরি সামরিক হামলার আগে লক্ষ্য ছিল শহরের নিরাপত্তা কাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে খামেনির ব্যক্তিগত নিরাপত্তা বলয় সম্পর্কে গভীর তথ্য সংগ্রহ করা।

ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্ক

এই নজরদারির অন্যতম প্রধান উপাদান ছিল তেহরানের ট্রাফিক ক্যামেরা নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে শহরের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা হ্যাকিং করে গোপনে প্রবেশ করা হয়। এসব ক্যামেরা থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিরাপত্তা সদস্যদের চলাচল, দায়িত্ব বদলের সময়, গাড়ির রুট এবং নিরাপত্তা ব্যবস্থার পুনরাবৃত্ত আচরণ শনাক্ত করা হয়। গোয়েন্দা ভাষায় এই বিশ্লেষণকে বলা হয় ‘প্যাটার্ন অব লাইফ’ —অর্থাৎ লক্ষ্য ব্যক্তিকে ঘিরে প্রতিদিনের অভ্যাসগত গতিবিধির পূর্ণাঙ্গ তথ্য। 

এই প্রক্রিয়ায় খামেনিকে সরাসরি নয়, বরং তার আশপাশের মানুষদের পর্যবেক্ষণ করা হয়। নিরাপত্তা রক্ষীদের আচরণ, গাড়ির বহরের গতিপথ, প্রবেশ ও প্রস্থানের সময়সূচি—সবকিছু মিলিয়ে ধীরে ধীরে একটি পূর্বানুমানযোগ্য কাঠামো তৈরি হয়। একজন কর্মকর্তা ফিন্সিয়াল টাইমসকে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তেহরানের নিরাপত্তা পরিবেশ তাদের কাছে পরিচিত হয়ে ওঠে, যেন তারা শহরের ভেতরেই অবস্থান করছে।

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ক্যামেরা নজরদারির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ছিল অভিযানের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খামেনির আশপাশের মোবাইল নেটওয়ার্ক বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা কাঠামোর যোগাযোগ প্রবাহ বোঝার চেষ্টা করা হয়। কে কার সঙ্গে যোগাযোগ করেন, সংকট মুহূর্তে বার্তা কীভাবে ছড়ায়, নিরাপত্তা সতর্কতা কোন চ্যানেলে যায়—এসব তথ্য সংগ্রহ করে গোয়েন্দারা একটি যোগাযোগ মানচিত্র তৈরি করেন।

অভিযানের পরিকল্পনায় এমন ব্যবস্থাও রাখা হয়েছিল যাতে প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ব্যাহত করা যায়। এর উদ্দেশ্য ছিল সম্ভাব্য হামলার সময় নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় বিলম্বিত করা।

এই গোয়েন্দা কার্যক্রম ছিল বহু সংস্থার সমন্বিত উদ্যোগ। ইসরায়েলের সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট, সামরিক গোয়েন্দা বিশ্লেষক এবং গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে বিশাল তথ্যভান্ডার তৈরি করা হয়। প্রতিদিন সংগৃহীত তথ্য বিশ্লেষণে ব্যবহার করা হয় উন্নত অ্যালগরিদম ও ডেটা বিশ্লেষণ পদ্ধতি। এতে করে নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি, সময়সূচি এবং আচরণগত ধরণ সম্পর্কে উচ্চমাত্রার নিশ্চিয়তা তৈরি করা সম্ভব হয়।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দারা এক পর্যায়ে নিশ্চিত হন যে নির্দিষ্ট এক দিনে খামেনি রাজধানীর একটি নিরাপত্তা কমপ্লেক্সে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকার কথা ছিল। এই তথ্যকে অভিযানের জন্য বিরল সুযোগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ একসঙ্গে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা সম্ভব। 

প্রাথমিকভাবে রাতের সময় হামলার পরিকল্পনা থাকলেও পরে কৌশল পরিবর্তন করা হয়। দিনের আলোতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে নজরদারি তথ্য সরাসরি যাচাই করা যায় এবং লক্ষ্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই আঘাত হানা সম্ভব হয়। গোয়েন্দা সূত্রের মতে, দিনের সময় হামলা চালানো প্রতিপক্ষের কাছে অপ্রত্যাশিত হওয়ায় কৌশলগত সুবিধাও তৈরি করে।

ফিন্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিকল্পনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দুই দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা একটি বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ। ২০০১ সালের পর থেকে ইরানকে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এরপর ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি ব্যাহত করা, সাইবার অভিযান চালানো এবং আঞ্চলিক প্রভাব কমানোর নানা উদ্যোগ নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত সবসময় রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘদিন ধরে এমন পদক্ষেপ এড়িয়ে চলা হলেও আঞ্চলিক সংঘাতের পরিবর্তিত বাস্তবতা এবং নিরাপত্তা মূল্যায়নের নতুন হিসাব সিদ্ধান্ত গ্রহণকারীদের অবস্থান বদলে দেয়। ধারাবাহিক গোয়েন্দা সফলতা নেতৃত্ব পর্যায়ে আত্মবিশ্বাস তৈরি করে, যা শেষ পর্যন্ত উচ্চঝুঁকির অভিযানের অনুমোদন পেতে ভূমিকা রাখে।

তবে এই ধরনের অভিযান সবসময় অনিশ্চয়তায় ভরা থাকে। বিশেষজ্ঞদের মতে, লক্ষ্যবস্তুতে হামলা ব্যর্থ হলে রাজনৈতিক প্রতিক্রিয়া উল্টো হতে পারে এবং লক্ষ্য ব্যক্তি আরও শক্তিশালী অবস্থানে চলে যেতে পারেন। আবার সফল হলেও তা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে।

প্রতিবেদনটির মর্ম অনুযায়ী, খামেনিকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা শুরু হয়েছিল অস্ত্র ব্যবহারের বহু আগে—ডেটা সংগ্রহ, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং দীর্ঘমেয়াদি গোয়েন্দা প্রস্তুতির মধ্য দিয়ে। তেহরানের রাস্তার ক্যামেরা, মোবাইল সংকেত এবং মানুষের দৈনন্দিন চলাচল বিশ্লেষণ করে তৈরি করা হয়েছিল এমন একটি তথ্যভিত্তিক কাঠামো, যা শেষ পর্যন্ত সামরিক অভিযানের ভিত্তি হয়ে ওঠে।

অর্থাৎ দৃশ্যমান যুদ্ধ শুরু হওয়ার আগেই অদৃশ্য এক যুদ্ধ চলছিল—ডেটা, অ্যালগরিদম এবং তথ্যের ভেতরে।

সূত্র : ফিন্সিয়াল টাইমস

-পতাকানিউজ

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dudok Chairman 2 Commissi দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
পরের লেখা বগুড়া এক ছাদের নিচে প্রতিদিন সহস্র রোজাদারের ইফতার
Ad imageAd image
আরও পড়ুন
Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?