কুতুবদিয়ার পশ্চিমে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে দুদিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার, ১৯ জুন বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোর্ড গার্ড জানায়, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৮ জুন দুপুর ২টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। আজ সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাই। এরপর তাৎক্ষণিক সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করে এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন, আইন-শঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
উদ্ধার হওয়া ৪ জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বিলে জানান তিনি।
পতাকানিউজ/আরবি

