চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা। রবিবার, ৯ নভেম্বর রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আহমদ হোসেন (৫২)। তিনি আহমদ হোসেন নয়াপাড়ার গ্রাম ডাক্তার মো. ইউনুসের বাড়ির জলিল বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কাঞ্চনা নয়াপাড়ার গ্রাম ডাক্তার ইউসুফের বাড়ির আহমদ হোসেন এবং ছেলে রিয়াদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। রবিবার রাতেও বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে রিয়াদ হোসেন বাবাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন আহমদ হোসেন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন পলাতক ।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক রিয়াদ হোসেনকে আটকের চেষ্টা চলছে।। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/আরবি

