সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার, ৩ মে ভোর ৬টায় মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালের নেয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
পতাকানিউজ/আরবি

