চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার ওসি পদে রদবদল করা হয়েছে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে।
শনিবার, ৩০ মে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীন সই করা এক অফিস আদেশে এ আদেশ দেয়া হয়।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ পরিদর্শক পারভেজ আলী পতেঙ্গা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে পারভেজ আলী সিএমপির পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে একই আদেশে পতেঙ্গা মডেল থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদর দপ্তরে ইন্সপেক্টর (অপারেশনস) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

