পাকিস্তানের সিন্ধু অঞ্চল এখন ভারতের অংশ না হলেও ভবিষ্যত সীমান্ত হয়তো বদলে যেতে পারে। অঞ্চলটি হয়তো আবারও ভারতের সাথে যুক্ত হতে পারে -এমন দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার ২৩ নভেম্বর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন দাবি করেন রাজনাথ।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৪৭ সালের দেশ বিভাজনের পর ইন্দুস নদীর তীরের পাশের অঞ্চলে সিন্ধু অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে গেছিল। সেসময় সিন্ধু অঞ্চলে বসবাসকারী বহু সিন্ধি মানুষ ভারতে চলে যান।

