সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রাজু মন্ডল (৩৫)। শুক্রবার, ১৪ নভেম্বর দুপুর ১২টায় দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মন্ডল গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলাধীন দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে। তিনি স্থানীয় একটি তারকাটা মিলে কাজ করতেন।
জানা যায়, নিহত রাজু মন্ডল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘বাস বা চালককে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বাসটি জেনিন পরিবহনের হতে পারে।’
পতাকানিউজ/এএইচ

