পতাকা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Donand Trump

ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সিলেটি ইফতার : সুগন্ধি চালের ভাত, গরুর আখনি পোলাও জনপ্রিয় 
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সিলেটি ইফতার : সুগন্ধি চালের ভাত, গরুর আখনি পোলাও জনপ্রিয় 

মুজিবুর রহমান রঞ্জু, মৌলভীবাজার
রবিবার ৮ মার্চ ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
সিলেটি ইফতার
ইফতারে আগে শ্রীমঙ্গলের পানসী রেস্টুরেন্টে আখনি বিক্রি চলছে। ছবি : পতাকানিউজ

সিলেট অঞ্চলে পবিত্র রমজানের ইফতারে সুগন্ধি চালের ভাতের সঙ্গে গরুর মাংসের আখনি- পোলাও সবচেয়ে জনপ্রিয়। সঙ্গে মোরগ পোলাওয়ের চাহিদাও রয়েছে।

মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজা মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মশলা ও গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে তৈরি হয় এই মুখরোচক খাবারটি।

ইফাতারে আখনির সাথে ছোলা ভাজি, পিয়াজু, বেগুনি ও কয়েক পদের সালাদের স্বাদ আরও বাড়িয়ে দেয়। যুগযুগ ধরে এই জনপ্রিয় খাবারটি সিলেটে ইফতারে শীর্ষ খাবার হিসেবে পরিবেশন করা হয়। ঐতিহ্য চল হিসেবে মেয়ের বাড়তে দেওয়া ইফতারেও আখনি- পোলাও পাঠানো হয়।

মৌলভীবাজা জেলার শ্রীমঙ্গলে পানসী, রছেলে জিক রেস্তোরা, মৌলভীবাজার সদরে পানসি ও মামার বাড়িসহ বিভিন্ন রেস্তোরাঁয় ইফতার করতে আসা কয়েকজন বলেন, গরুর মাংসের আখনি সিলেটের আদি ও ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। এটি দেখতে তেহারির মতো হলেও স্বাদ ও রান্নার পদ্ধতিতে ভিন্ন। বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় গরম গরম আখনির সুঘ্রাণ ও স্বাদ নিতে পাড়া-মহল্লা, রেস্তোরায় এবং ইফতারের দোকানগুলোতে অনেকেই ভিড় করেন। আমরাও আজ আখনি খেতে এসেছি। 

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : তারেক রহমান
কোন জাদুবলে বিএনপির এমপি পদে আওয়ামী লীগের মাধবী মারমা?

মৌলভীবাজারের রেস্তোরার গুণগত মাণের উপর নির্ভর করে আখনির দাম। ৩০০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা প্রতি প্লেট গরুর মাংসের আখনি বিক্রি করা হয়। আর মুরগির মাংসের আখনি ২৫০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত প্রতি প্লেট বিক্রি করা হয়।

মৌলভীবাজার জেলার বিভিন্ন ইফতার বাজার ও রেস্তোরাঁ ঘুরে দেখা যায়, বিভিন্ন ইফতারি পাশাপাশি আখনি বিক্রি হচ্ছে। প্রতিটি রেস্তোরাঁয় লাল কাপড় দিয়ে মোড়ানো কমপক্ষে দুটি বিশাল হাঁড়ি রাখা আছে। একটি হাঁড়িতে গরুর মাংসের অন্যটিতে মুরগির মাংসের আখনি। ক্রেতার যে যার ইচ্ছে মতো আখনি ক্রয় করছেন ওজনের মাধ্যমে। এছাড়া পিয়াজু, বেগুনি, আলোর চাপ, ছোলা ভাজি ও জিলাপির সঙ্গে ইফতারে আখনি পরিবেশন করা হচ্ছে যারা রেস্টুরেন্টে ইফতার করতে আসা অতিথিদের জন্য। 

মোতালেব হোসেন নামে একজন ইফতার সামগ্রী ক্রয় করার সময় বলেন, ‘আমি মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর সময় ১০ কেজি আখনি পাঠয়েছি। মৌলভীবাজারে ইফতারে বিভিন্ন রেস্তোরাঁয় আখনি তৈরি করা হয়। তবে বড় রেস্তোরাঁর আখনির স্বাদই অন্যরকম।’

শ্রীমঙ্গল পানসী রেস্তোরাঁয় ইফতার করতে আসা কামরুল ইসলাম বলেন, আমাদের এলাকায় আখনি খুবই জনপ্রিয় খাবার, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আখনি দিয়ে ইফতার করাতে এসেছি। তিনি মনে করেন আখনির হাঁড়ি যত বড়হয় স্বাদ ততই বেশি হয়। আমরা রোজা মাসে ইফতারে কম-বেশি সবাই আখনি খেতে পছন্দ করি।

মৌলভীবাজার জেলা শহরের এক রেস্তোরাঁ মালিক খায়রুল ইসলাম বলেন, আমার রেস্তোরাঁয় প্রতিদিন কয়েক’শ কেজি আখনি বিক্রি হয়। গরু ও মুরগির মাংস দিয়ে আলাদা ভাবে রান্না করা হয়। পুরো রমজান মাসে এই আয়োজন চলে। কেউ বেশি নিতে হলে আগে অর্ডার করতে হয়। আখনি দিয়ে ইফতার করতে অনেকেই রেস্তোরাঁয় আসেন।

জানা যায়, ভিনদেশী এই খাবার মুঘল আমলের বাবুর্চিদের হাত ধরে এই অঞ্চলে জনপ্রিয়তা পায়। বিভিন্ন অঞ্চলে এর চাহিদা  কমে গেলেও সিলেটে এই আখনির জনপ্রিয়তা এখনো রয়ে গেছে। আখনি মাংসের ঝোলের মধ্যেই রান্না করা এক ধরনের পোলাও। এই অঞ্চলে এটি আখনি পোলাও হিসেবেও পরিচিত। রমজানের ইফতার, ধর্মীয় আয়োজন, আকিকা কিংবা পারিবারিক উৎসব সুস্বাদু এই খাবারটি পছন্দের তালিকায় শীর্ষে থাকে।

-পতাকানিউজ/এমআরআর

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ইরানে ‘বড়যুদ্ধেও’ শাসন ব্যবস্থা পরিবর্তন কঠিন ইরানে বড়যুদ্ধেও শাসন ব্যবস্থা পরিবর্তন কঠিন
পরের লেখা পাবনা পাবনায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু
Ad imageAd image
আরও পড়ুন
Kamolgonj Bridge

সেতু আছে, নেই সংযোগ সড়ক—জনদুর্ভোগের ২৯ বছর

Yaser Khan

সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী : তথ্য প্রতিমন্ত্রী

Bangram Madrasha

প্রবেশপত্রের জন্য টাকা আদায়, ক্ষুব্ধ অভিভাবকেরা

Arrest Ali Hosen

৩ বিদেশি অস্ত্র-গুলি নিয়ে ডিবির জালে যুবক

৩৫ বছর অবকাঠামো সমস্যায় ভুগছে সরই উচ্চ বিদ্যালয়।

৩৫ বছরেও সমাধান হয়নি সরই উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো সমস্যা

সর্বশেষ
Mr Farhad Hosen Wife

স্ত্রীসহ সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ

Junaid Ahamed Palak

সাবেক প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Rajshahi BNP

সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Bogura PM

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?