সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী লাইনচ্যুত ট্যাংকার উদ্ধার করা হয় রাত পৌনে ৮টায়। এরপর সাড়ে ৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রাত ৮টায় সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার, ২৯ মে বিকেল সোয়া ৩টায় আখাউড়া অভিমুখী দতলের ট্যাকারবাহী ট্রেনের একডিট ট্যাংকার লাইনচ্যূত হয়েছিল।
দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছিল।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেট থেকে ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান এসে রাত পৌনে ৮টায় লাইনচ্যূত ট্যাংকার উদ্ধার করে শ্রীমঙ্গল নিয়ে যায়। এরপর শ্রীমঙ্গলে আটকা পড়া সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে সিলেটের সাথে সারা দেমেল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।।
পতাকানিউজ/এমআরআর/আরবি

