পতাকা নিউজ
বুধবার ২২ জুলাই ২০২৬
Meest Cry

কাঁদলেন মেসি—বললেন ‘দুঃখিত’

World Cup 2026

বিশ্বকাপে কোন দল পেল কত টাকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সিলেটে ‘ডিসিকাণ্ডে’ বিতর্ক, নাগরিক সমাজের ক্ষোভ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সিলেটে ‘ডিসিকাণ্ডে’ বিতর্ক, নাগরিক সমাজের ক্ষোভ

আলী আমজদের ঘড়িঘরে স্মৃতিস্তম্ভ

পতাকা সারথি
সোমবার ২৫ আগস্ট ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Sylhet Watch
সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি, এর পাশেই নির্মাণ শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

‘চাঁদনী ঘাটের সিঁড়ি, আলী আমজদের ঘড়ি, বঙ্কু বাবুর দাড়ি, জিতু মিয়ার বাড়ি’—সিলেটের ঐতিহ্য বহনকারী এই প্রবাদটির মধ্যে উল্লেখিত আলী আমজদের ঘড়িঘর আজও জেলার আইকনিক নিদর্শন। অথচ সেই ঘড়িঘরের পাশে নির্মাণ শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এতে ক্ষোভে ফুঁসছে সিলেটবাসী।

পাথর লুটকাণ্ডে বিতর্কিত হয়ে সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) শের মোহাম্মদ মাহবুব মুরাদের নেতৃত্বাধীন কমিটিই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য এ স্থানের অনুমোদন দিয়েছে। অথচ ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিলেট সিটি করপোরেশনের (সিসিক)। সিসিক জানায়, জাতীয় প্রকল্প হিসেবে জেলার বিভিন্ন স্থানে একই ধরনের স্তম্ভ নির্মিত হচ্ছে; সিলেট অংশের স্থান নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

সিসিকের প্রধান নির্বাহী রেজাউল করিম পতাকানিউজকে বলেন, জুলাই বিপ্লবের বছরপূর্তিতে দ্রুত স্থান নির্ধারণ করা হয়েছে। তবে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা হলে ভালো হতো।

নাগরিক সমাজের অভিযোগ

কিন্তু সাংস্কৃতিক অঙ্গন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ—এভাবে স্থাপনা নির্মাণ হলে ঐতিহাসিক ঘড়িঘরের সৌন্দর্য বিনষ্ট হবে এবং স্থাপত্য শৈলীর গুরুত্ব হারাবে। সাবেক ডিসির এ সিদ্ধান্তকে তারা ‘কুকাণ্ড’ আখ্যা দিয়ে স্মৃতিস্তম্ভটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
হাম ও উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৮০০ ছুঁইছুঁই
সরকারি হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

আলী আমজদের প্রপৌত্র নবাব আলী হাসিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ঘড়িঘর সিলেটের সাংস্কৃতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই নতুন কোনো স্থাপনা দিয়ে এটিকে ঢেকে ফেলার প্রচেষ্টা মেনে নেয়া হবে না। একই সুরে কথা বলেছেন সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন।

সোমবার নাগরিক সমাজের পক্ষ থেকে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়ে স্মৃতিস্তম্ভটি সরিয়ে নেয়ার দাবি জানানো হয়েছে। ডিসি জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নবাব আলী হাসিব খান লিখেন, ‘আলী আমজদের ঘড়ি শুধু আমার পরিবারের জন্যই নয়, সিলেটের প্রতিটি মানুষের কাছে এক অসীম ঐতিহ্যের প্রতীক। এটি আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা সিলেটবাসীর চেতনাকে প্রভাবিত করে আসছে যুগ যুগ ধরে। এই ঘড়িটি আমাদের শহরের এক পরিচিত এবং প্রিয় চিহ্ন, যা সিলেটের এক অনন্য ঐতিহ্য এবং গৌরবের প্রতীক। তাই, এই ঐতিহ্যবাহী স্থাপনাকে ধ্বংস করে কিছু নতুন নির্মাণ করার পক্ষে আমরা নই। আমাদের কর্তব্য হলো এই ঐতিহ্য সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা অক্ষুণ্ণ রাখা। এই কাজ বন্ধ করে অন্য জায়গায় করার দাবি জানাচ্ছি না হয় আমরা কঠোর আন্দোলনের ডাক দিব।’

যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটে আশি ও নব্বই দশকে গণতান্ত্রিক-সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সক্রিয় সংগঠক, ‘প্রথম আলো উত্তর আমেরিকা’ পত্রিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এ নিয়ে সিলেটের সুধীজন দ্রুত উদ্যোগী হওয়ার তাগিদ অনুভব করছি। আগের জেলা প্রশাসক বা যেই হোক বড্ড না বুঝে কাজটিতে হাত দিয়েছে। ঐতিহ্য শুধু নয়, সিলেটের সংস্কৃতি, এর ইতিহাসের সঙ্গে এ স্থাপনাটি মিশে আছে। দয়া করে ক্ষান্ত দিন। সিলেটের এসব স্থাপনা আগের মতোই থাকতে দিন। এরমধ্যেই খাওয়া খাওইতো কম হলো না!’

এ ব্যাপারে নবাব আলী আমজদের নাতি সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের নিন্দা জানাই। এটি কোনও নির্দিষ্ট পরিবারের বিষয় নয়, তবে এটি সমগ্র সিলেটবাসীর অনুভূতিতে আঘাত করেছে। আশা করি বর্তমান কর্তৃপক্ষ এই ধরনের নির্মাণ বন্ধ করবেন।’

Sylhet DC
নাগরিক সমাজের পক্ষ থেকে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দেয়া হয়

‘সদ্য বিদায়ী ডিসির আরেক কাণ্ড’

সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের প্রধান সমন্বয়ক ও পরিবেশ সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম জানিয়েছেন, তারা এ বিষয়ে তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছেন যে, এটি সিলেটের সদ্য বিদায়ী ডিসির আরেক কাণ্ড। তার নেতৃত্বাধীন একটি কমিটি স্থান নির্ধারণ করার কথা থাকলেও তিনি তড়িঘড়ি করে এ ঘড়িঘরে স্থান নির্ধারণ করেছেন।

তিনি বলেন, ‘আলী আমজদের ঘড়ি পৃত্থিমপাশার নবাব পরিবারের দান। এই ঘড়ি সিলেটের ঐতিহ্যের স্মারক। ঘড়িঘরের সীমানার মধ্যে কেন স্থাপনা তৈরি হবে? এই স্থাপনা নির্মাণের ফলে ঘড়িঘরের সৌন্দর্য শুধু বিনষ্ট হবে না, সিলেটের এই ল্যান্ডমার্কের স্থাপত্য শৈলী গুরুত্ব হারাবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সরকার যদি তাদের স্মরণে কিছু নির্মাণ করতে চায়, তবে তা কোনোভাবেই সিলেটের এই দেড় শত বছরের প্রাচীন ঐতিহ্য বিনষ্ট করে হতে পারে না। সাবেক ডিসির কু-কাণ্ডের এই চিহ্ন অন্যত্র সরানোর দাবি জানাই।’

যোগাযোগ করা হলে সিসিকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে সাবেক জেলা প্রশাসকের নির্দেশনায় একটি কমিটি হয়। এ কমিটি স্থান নির্ধারণ করে দেয়ায় সিসিক স্তম্ভ স্থাপনের কাজটি করছে। দেড়শ বছরের পুরোনো স্থাপনার পাশে নতুন স্থাপনা করতে প্রত্নতাত্ত্বিক নিদর্শণ আইন লঙ্ঘন হয়েছে? এ প্রশ্নে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহাররঞ্জন পুরকায়স্থ বলেন, ‘সিসিক কেবল প্রকল্প বাস্তবায়ন করছে।’

পতাকানিউজ/ইউএম/এসজিএন/কেএস

বিষয় :সিলেট
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী
পরের লেখা Ayat আয়াত ফিরেছে মায়ের কোলে
Ad imageAd image
আরও পড়ুন
dollar

জুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এলো ২.০১৮ বিলিয়ন ডলার

বাংলাদেশ পুলিশ

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

afridi

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর খবর ভুয়া

Court Icon

স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সর্বশেষ
Bogura Death 3 Child

পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

Alif Hosen

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, আটক নারী

Saff Football

নভেম্বরে সাফ ফুটবলের আসর বসবে বাংলাদেশে

World Cup Final

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নেমেছে ফিফা

এবার বাড়ল স্বর্ণের দাম

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?