পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
SSC 5

এসএসসির ফল সোমবার, জানা যাবে যেভাবে

বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সীতাকুণ্ডের পাহাড়ে শ্বাসনালী কাটা শিশুর মৃত্যুর আগে শেষ লড়াই
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সীতাকুণ্ডের পাহাড়ে শ্বাসনালী কাটা শিশুর মৃত্যুর আগে শেষ লড়াই

পতাকা সারথি
মঙ্গলবার ৩ মার্চ ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
চট্টগ্রাম
নিহত শিশু জান্নাতুল নিশা ইরা

‘খেলতে যাচ্ছি’ – বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে এটুকুই বলেছিল আট বছরের মেয়েটি। কয়েক ঘণ্টা পর তাকে পাওয়া গেল রক্তাক্ত অবস্থায় পাহাড়ের গভীরে, গলার শ্বাসনালী কাটা। কথা বলতে পারছিল না, তবু বাঁচার চেষ্টা করে হেঁটে নেমে এসেছিল নিচে। শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় থেমে গেল সেই লড়াই।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি হয়ে উঠেছে এক শিশুর অসমাপ্ত ফিরে আসার গল্প এবং অসংখ্য উত্তরহীন প্রশ্নের কেন্দ্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন তার চাচা মো. আব্দুল আজিজ। এর আগে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্ক থেকে চন্দ্রনাথ মন্দিরে ওঠার রাস্তার একটি অংশে সংস্কার কাজ চলছিল। শ্রমিকরা হঠাৎ দেখতে পান, পাহাড়ি পথ ধরে একটি শিশু নিচে নেমে আসছে। তার গলা রক্তে ভেজা।

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন
হেফাজতের প্রতিষ্ঠাতা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শিশুটি একটি এক্সকাভেটরের কাছে গিয়ে কিছু বলতে চেষ্টা করছিল। কিন্তু শ্বাসনালী কাটা থাকায় কোনো শব্দ বের হচ্ছিল না। শ্রমিকরা দ্রুত কাপড় দিয়ে গলা বেঁধে রক্তপাত থামানোর চেষ্টা করেন এবং বালুবাহী গাড়িতে করে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি অস্ত্রোপচারের পর তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বাড়ি থেকে পাহাড়—দূরত্ব প্রায় ১০ কিলোমিটার

শিশুটির বাড়ি সীতাকুণ্ডের ছোট কুমিরা মাস্টারপাড়ায়। আর যেখানে তাকে পাওয়া গেছে, সেটি প্রায় এক হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ি এলাকা—বাড়ি থেকে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে।

পরিবারের দাবি, এত দূরে একটি শিশু একা যেতে পারে না। চাচা আব্দুল আজিজ বলেন, ‘ওখানে কে নিয়ে গেল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা শুধু চাই সত্য বের হোক।’

ভাইরাল ভিডিও, দেশজুড়ে আলোড়ন

রোববার শিশুটির রক্তাক্ত অবস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত আলোচনায় আসে। মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে—শিশুটি বাঁচবে কি না, কীভাবে এমন ঘটনা ঘটল—এসব প্রশ্ন ঘুরতে থাকে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে আহত অবস্থায় শিশুটির বেঁচে থাকার সংগ্রাম অনেককে নাড়া দেয়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শিশুটি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বাবা একজন শ্রমজীবী মানুষ। ঘটনার দিন সকালে সে মাকে বলে খেলতে যাবে। মা ছোট ভাইকে সঙ্গে নিতে বললেও সে একাই বের হয়ে যায়।

পরিবার জানায়, শিশুটি প্রায়ই দাদীর বাড়িতে যেত এবং চাচাদের বাড়িতে খেলাধুলা করত। ধারণা করা হচ্ছে, সেদিনও হয়তো সেদিকেই যাচ্ছিল। ‘ও প্রায় প্রতিদিনই আসত। কিন্তু কীভাবে পাহাড়ে গেল—এটা আমরা বুঝতে পারছি না।’ – বলেন চাচা।

পুলিশ জানায়, বেলা সাড়ে দশটার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার সহস্রধারা ঝর্ণার আরও উত্তর দিকে পাহাড়ি রাস্তার পাশে শ্রমিকরা শিশুটিকে দেখতে পান। সকালে বাসা থেকে বের হওয়ার অল্প সময়ের মধ্যেই কীভাবে তাকে এত দূরে নেওয়া হলো—এ প্রশ্ন এখন স্থানীয়দের মধ্যেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঘটনার দিন শিশুটির মা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, ‘শিশুটি কীভাবে সেখানে গেল, কারা জড়িত—সব দিক তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এই ঘটনার পর শোক আর প্রশ্নে ডুবে আছে পরিবারটি। যে শিশু প্রতিদিন দাদীর বাড়িতে দৌড়ে যেত, পরিবারের সবার আদরে বড় হচ্ছিল, সেই শিশুই কয়েক ঘণ্টার ব্যবধানে ভয়াবহ সহিংসতার শিকার হলো। শিশুর চাচা আব্দুল আজিজের কণ্ঠে অসহায়ত্ব ‘হয়তো নির্যাতন করে গলা কেটে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এতটা পথ হেঁটে বাঁচার চেষ্টা করেছে—এটা ভাবলেও কষ্ট হয়।’

পুলিশ বলছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। অপহরণ, নির্যাতন এবং হত্যার পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

-পতাকানিউজ

বিষয় :নির্যাতনশিশুসীতাকুণ্ডহত্যা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বগুড়া এক ছাদের নিচে প্রতিদিন সহস্র রোজাদারের ইফতার
পরের লেখা মৌলভীবাজার আবিরের রঙে ফাগুয়া উৎসব শুরু
Ad imageAd image
আরও পড়ুন
Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত্যু বেড়ে ৮৭০

Don

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার

Bangladesh Bank reserve theft

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ৯৭ বার

PM Tarique

বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

PM Banshkhali

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ
Fatikchari PM

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

EC Bhaban

রাষ্ট্রপতি নির্বাচন : বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ

Ibarul Islam Jishan

যুবকের প্রতারণায় এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৬ শিক্ষার্থী

Sarwar Khan Arrest

বিদেশে পালানোর আগেই ধরা বড় সাজ্জাদের ভাই

Death 1

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?