কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় দুই কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর দিনব্যাপী অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিক করেছেন। তিনি জানান, ‘ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাক্ষণপাড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কোটি ১১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং পিকআপসহ বাসমতি চাউল জব্দ করা হয়।
তিনি আরও জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।’
পতাকানিউজ/বিপিবি/এএইচ

