সুদানের যুদ্ধবিধ্বস্ত উত্তর কর্ডোফান প্রদেশের গুরুত্বপূর্ণ শহর এল-ওবেইদে একটি জানাজার অনুষ্ঠানে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার, ৪ নভেম্বর এই খবর নিশ্চিত করে।
হামলার সময় বা এর পেছনে কারা ছিল, তা নির্দিষ্ট করে জানায়নি। তবে প্রাদেশিক সরকারের মতে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই ড্রোন হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুরাও প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, এল-ওবেইদ শহরটি এখনো সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের দখলে থাকলেও আরএসএফ শহরটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে সেনাবাহিনীও তাদের প্রতিহত করার জন্য শহরে সেনা জড়ো করেছে।
সুদানে চলমান গৃহযুদ্ধে গত দুই বছরে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আরএসএফ উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশের দখলের পর খবর আসে, সেখানে বড় ধরনের হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট, মানবাধিকার লঙ্ঘন ও সাহায্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
কাতারে এক ফোরামে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘দুই পক্ষের উচিত এখনই আলোচনায় বসে এই সহিংসতার দুঃস্বপ্নের অবসান ঘটানো।’ এদিকে সুদানের উত্তর করদোফান রাজ্যে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় নারী-শিশুসহ ৪০ জন নিহত হয়েছে। সোমবার আরএসএফ রাজ্যটির আল-লুয়াইব গ্রামে এ হামলা চালায়।
সুদানে চলমান গৃহযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসছে সেনাবাহিনী-সমর্থিত প্রশাসন। মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা ছিল। জাতিসংঘ মহাসচিবও এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এটিকে তিনি ‘সহিংসতার দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোয় সংঘাত এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে বড় ধরনের মানবিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সর্বশেষ পরিস্থিতিতে দেখা গেছে, আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দারফুর অঞ্চলের শেষ সেনা ঘাঁটি এল-ফাশের দখলে নেওয়ার পর করদোফান অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে।
২০২৩ সালে আরএসএফ এবং এসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই ভয়াবহ গৃহযুদ্ধ সুদানের রাজধানী খার্তুম থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই সংঘাতে ইতোমধ্যে লক্ষাধিক মানুষ নিহত এবং দেশটির প্রায় এক-চতুর্থাংশ বা ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মঙ্গলবার সুদানের প্রতিরক্ষামন্ত্রী হাসান কাবরুন নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এসএএফ আরএসএফের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবে।
পতাকানিউজ/টিআইএ

