পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সুপার এইটের শেষ টিকিটের লড়াইয়ে পাকিস্তান : ‘বাঁচা-মরার’ ম্যাচ আজ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সুপার এইটের শেষ টিকিটের লড়াইয়ে পাকিস্তান : ‘বাঁচা-মরার’ ম্যাচ আজ

টি–টোয়েন্টি বিশ্বকাপ

পতাকা সারথি
বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:২১ অপরাহ্ণ
টি–টোয়েন্টি বিশ্বকাপ
-টিম পাকিস্তান। ছবি : সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে, তবে সুপার এইটের একটি জায়গা এখনও ফাঁকা। সেই শেষ টিকিটের দৌড়ে আজ মাঠে নামছে পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ই সালমান আলী আগার নেতৃত্বাধীন দলের সামনে একমাত্র লক্ষ্য। কলম্বোর ঐতিহ্যবাহী সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

গ্রুপ ‘এ’ থেকে ভারত ইতোমধ্যেই তিন ম্যাচে তিন জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র তাদের সব ম্যাচ শেষ করে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে, সঙ্গে শক্তিশালী +০.৭৮৭ রানরেট। পাকিস্তানও তিন ম্যাচে দুই জয় ও এক হারে সমান ৪ পয়েন্ট পেলেও ভারতের কাছে বড় ব্যবধানে হার তাদের রানরেট নামিয়ে দিয়েছে -০.৪০৩–এ। ফলে সমীকরণ এখন বেশ জটিল—নামিবিয়ার কাছে হারলেই বিদায় নিশ্চিত, আর জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য হিসাব-নিকাশের দিকে।

তবে পাকিস্তানের জন্য এক অদ্ভুত সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্টের হিসাবে সুপার এইটে ওঠার পথ খুলে যেতে পারে তাদের জন্য।

ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দলটি ছিল ছন্নছাড়া। বিশেষ করে দলের দুই বড় তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ফর্ম নিয়ে সমালোচনা চলছে জোরেশোরে। স্পিনের বিপক্ষে আবারও সমস্যায় পড়েছেন বাবর, অন্যদিকে নতুন বলে প্রত্যাশিত আঘাত হানতে পারেননি শাহিন; উপরন্তু খরুচে বোলিংও চোখে পড়েছে।

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

টিম সূত্র আভাস দিয়েছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাবর ও শাহিনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তাঁদের জায়গায় আক্রমণাত্মক ওপেনার ফখর জামান এবং তরুণ পেসার সালমান মির্জা অথবা নাসিম শাহকে দেখা যেতে পারে একাদশে।

তবে সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে বাড়তি সমালোচনার জবাব দিয়েছেন দলের স্পিন সেনসেশন তারিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শাহিন ও বাবর পাকিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছে। একটি ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়ের সামর্থ্য বিচার করা যায় না। তারা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। তারা মানসিকভাবে ভেঙে পড়েছে—এমন কিছু নয়, এটা খেলারই অংশ।’

এসএসসি মাঠ সাধারণত ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। এই ভেন্যুতেই আয়ারল্যান্ড ওমানের বিপক্ষে ২৩৫ রান তুলেছিল, যা ম্যাচটিকে সম্ভাব্য হাই-স্কোরিং লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। কাগজে-কলমে পিছিয়ে থাকলেও নামিবিয়ার সামনে হারানোর কিছু নেই। দলটির কোচ ক্রেইগ উইলিয়ামস শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান। তাঁর ভাষায়, ‘শেষ তিন ম্যাচেই আমরা জয়ের অবস্থানে ছিলাম, কিন্তু ছোট ছোট ভুল আমাদের পিছিয়ে দিয়েছে। এবার আমরা ভালোভাবে শেষ করতে চাই। দলের মনোবল ভালো আছে এবং আমরা বিশ্বাস করি, শেষ ম্যাচে সবকিছু ঠিকঠাক করতে পারব।’

পাকিস্তান শিবিরে চাপ নিয়ে বাইরে যত আলোচনা, ভেতরে ততটা নয় বলে দাবি করেছেন তারিক। তিনি বলেন, ‘চাপ মূলত বাইরে থেকে তৈরি হয়। দলের ভেতরে আমরা আতঙ্কিত নই। আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা এবং দেশের মানুষকে খুশি করা।’

আজকের ম্যাচ তাই পাকিস্তানের জন্য শুধু একটি গ্রুপ ম্যাচ নয়—বরং টিকে থাকার শেষ সুযোগ। জয় পেলে আশা বেঁচে থাকবে, হারলেই থেমে যাবে বিশ্বকাপ যাত্রা।

-পতাকানিউজ

বিষয় :ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপপাকিস্তান
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার পদে আলোচনায় যাঁদের নাম পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার পদে আলোচনায় যাঁদের নাম
পরের লেখা ৪১ নবীন মন্ত্রী নিয়ে কতটা পথ পাড়ি দেবেন তারেক রহমান? ৪১ নবীন মন্ত্রী নিয়ে কতটা পথ পাড়ি দেবেন তারেক রহমান?
Ad imageAd image
আরও পড়ুন
Bogura HSC

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?