পতাকা নিউজ
সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬
৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

Ctg Port

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর—৪ দাবি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সুয়াবিলকে নতুন উপজেলায় সংযোজন, জনগণের ক্ষোভ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সুয়াবিলকে নতুন উপজেলায় সংযোজন, জনগণের ক্ষোভ

পতাকা সারথি
শনিবার ১৮ অক্টোবর ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
fatikchari 2
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. মনজুরুল কিবরিয়া

চট্টগ্রামের প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সঙ্গে ১১ নং সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডকে যুক্ত না করার দাবি জানানো হয়েছে। শনিবার, ১৭ অক্টোবর দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

প্রস্তাবিত উপজেলা বাস্তবায়ন হলে উদ্দিষ্ট এলাকার জনগণকে ৪ কিলোমিটারের বদলে ৪০ কিমি দূরত্বে গিয়ে সকল নাগরিক সেবা নিতে হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সুয়াবিল গ্রামের বাসিন্দা অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া। এ সময় উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম শফিউল আলম, বৃহত্তর সুয়াবিল অধিকার ফোরামের ডা. এস এম ফরিদ, আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি, সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী।

লিখিত বক্তব্যে অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘ঐতিহাসিকভাবে আমরা সুয়াবিল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। গণমাধ্যমে জানতে পারি বৃহত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রিকরণের উদ্দেশে প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু একটি কুচক্রী মহল সরকারের এই মহৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও আইনি জটিলতা সৃষ্টির চেষ্টার করছে। তারা উপজেলার সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ৩টি ওয়ার্ডকে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে সংযোজনের প্রস্তাব করে। এ খবরে বৃহত্তর সুয়াবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণ উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ জানিয়েছে। ফটিকছড়ি উত্তর (প্রস্তাবিত) উপজেলার সঙ্গে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার অংশ বিশেষকে সংযোজন করা নানা কারণে প্রচলিত আইন ও জনস্বার্থ বিরোধী।’

বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ভোটারের দিকে অস্ত্রের নিশানা!
সেই মাঠের পাশেই হলো হুজাইফার ‘শেষ ঠিকানা’

তিনি বলেন, ‘ফটিকছড়ি উত্তর (প্রস্তাবিত) উপজেলার বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০২১ সালের ১ মার্চ (স্মারক নং-২৭৩) ও ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর (স্মারক নং ৯০/০১) এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সরেজমিন তদন্তপূর্বক পৃথকভাবে প্রতিবেদন জমা দিয়েছিলেন। এসব প্রতিবেদনের কোথাও সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ৩ ওয়ার্ড অন্তর্ভুক্ত ছিল না এবং অন্তর্ভুক্তির জন্য জনগণেরও কোনো দাবি ছিল না। কিন্তু একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করতে এবং সরকারের উদ্দেশ্যকে ভন্ডুলের চেষ্টা করছে।’ 

Fatikchari 01

তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন হতে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অথচ ফটিকছড়ি উপজেলা সদরের দূরত্ব মাত্র সাড়ে ৪ কিলোমিটার। তাছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও যানবাহনের অপ্রতুলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার পরিবর্তে বৃহত্তর সুয়াবিল ইউনিয়নের অধিবাসীদের দুর্ভোগ আরও অনেকগুণ বাড়বে। অথচ সুয়াবিল ইউনিয়নের এই ৩ ওয়ার্ড নাজিরহাট পৌরসভার অংশ হিসাবে ফটিকছড়ি উপজেলার সঙ্গে সম্পৃক্ত। প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে পৌরসভার অংশকে যুক্ত করা হলে দ্বৈত প্রশাসনিক জটিলতার সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারি বিধিবদ্ধ আইন আছে। যাতে জনগণের মতামতের প্রাধান্য ও গণশুনানির ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো গণশুনানি না করে সুয়াবিল এলাকার জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তাছাড়া, ইচ্ছাকৃতভাবে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন পরিসংখ্যান ও ভুল তথ্য সংযোজন করে মাঠ প্রশাসনকে বিভ্রান্তির জালে আবদ্ধ করা হয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে আমরা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গত ৭ অক্টোবর ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান এবং স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেছি। গত ১০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে মাননীয় প্রধান উপদেষ্টা, নিকার কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। গত ১৪ অক্টোবর এলাকায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন করেছি। এ সপ্তাহের মধ্যে যদি এই দাবি না মানা হয় তাহলে এলাকায় গণঅসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা আছে। তাছাড়া, দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ গণঅনশন কর্মসূচির ঘোষণা আসতে পারে।

Fatikchari 02

সংবাদ সম্মেলনে বিজিএমইএর পরিচালক রকিবুল আলম ও উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল অন্তর্ভুক্ত করার কোনো যৌক্তিকতা নেই।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুয়াবিল ইউপি সদস্য বেলাল উদ্দিন ও মো. হামিদুর রহমান, সুয়াবিলের বাসিন্দা এস এম নঈম উদ্দিন, মো. রাসেল, গাজী আমান উল্লাহ, মো. শাহজাহান, মাহবুবুল আলম, আমান উল্লাহ ও ফয়জুল ইসলাম বাচ্চু প্রমুখ।

পতাকানিউজ/ওএআর/এমওয়াই

বিষয় :ফটিকছড়ি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Sarjis Alam 1 আগুনের ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ : সারজিস
পরের লেখা চট্টগ্রাম ঢাকায় আগুন : চট্টগ্রামে অনিশ্চয়তায় কয়েক হাজার যাত্রী
Ad imageAd image
আরও পড়ুন
ঢাকা

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

আদালতে গৃহকর্মীর লোকহর্ষক বর্ণনা

হাত, পা ও পিঠে ছ্যাচা দিত, টেনে তুলতো চুল

ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন :

ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন : পেকুয়ার গণমিছিলে সালাহউদ্দিন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা:

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হচ্ছে না

Home Affairs Advisor Rangpu

নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ
Ministry of Law

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

সিইসিকে স্মারকলিপি:

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের

vote

নির্বাচন স্থগিতের গুজবে কান নয় : ইসি

খুলনা

কারাবন্দি সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা

ধর্ষণ মামলায় জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?