সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরকত উল্লাহ বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
বুধবার, ২৬ নভেম্বর বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ অভিযোগের শুনানি করেন। এসময় ভুক্তভোগী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বক্তব্য নেন।
এর আগে গত ৩০ অক্টোবর জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের রুহুল আমীন খান সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে ইউএনও বরকত উল্লাহ’র বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
এ নিয়ে গত ৪ নভেম্বর অনলাইন পোর্টাল পতাকানিউজে ‘ইউএনও’র বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ২১ দিন পর শুরু হলো তদন্ত।
অভিযোগকারী রুহুল আমীন খান পতাকা নিউজকে বলেন, ‘ঘুষ-দুনীতি ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে ইউএনওর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলাম। যার প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তদন্ত কর্মকর্তা আমার বক্তব্য নিয়েছেন। এছাড়াও অভিযুক্ত ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নিয়েছেন।’
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ তদন্তের কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পতাকানিউজ/এডি/আরবি

