পতাকা নিউজ
শুক্রবার ৮ মে ২০২৬
Limon Bristi

লিমন—বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

এবার বাড়ল স্বর্ণের দাম

এবার বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সেন্টমার্টিনে পর্যটক খরা—ব্যবসায় মন্দা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সেন্টমার্টিনে পর্যটক খরা—ব্যবসায় মন্দা

পতাকা সারথি
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Saintmaritn 1

চলতি পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রত্যাশিত সংখ্যক পর্যটক না আসায় পর্যটননির্ভর ব্যবসায় মারাত্মক মন্দা দেখা দিয়েছে। এতে দ্বীপের হোটেল-মোটেল, খাবার হোটেল, ভ্যান চালক, ডাব ও চা বিক্রেতা, শ্রমিক, মাছ ও শুঁটকি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণে সরকারের বিধিনিষেধ অনুযায়ী এবার মাত্র দুই মাস পর্যটকদের রাতযাপনের অনুমতি দেওয়া হয়। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সেই সংখ্যা পূরণ হয়নি। ফলে পুরো মৌসুমজুড়ে ব্যবসায়ীদের প্রত্যাশিত আয় হয়নি।

এদিকে যাতায়াত ব্যবস্থাও পর্যটক কমার একটি বড় কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে ইনানি কিংবা টেকনাফের দমদমিয়া জেটিঘাট ব্যবহার করে পর্যটকরা স্বল্প সময়ে পযর্টকবাহী জাহাজে সেন্টমার্টিন যেতেন। বর্তমানে মিয়ানমার রাখাইনের সীমান্ত পরিস্থিতির কারণে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল করায় দীর্ঘ সময় জাহাজে থাকতে অনেক পর্যটক আগ্রহ হারাচ্ছেন।

দ্বীপবাসীরা জানান, জানুয়ারি মাসের পর পর্যটক চলাচল বন্ধ হলে তাদের জীবিকা সংকট আরও তীব্র হয়ে উঠবে। তারা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বাস্তবভিত্তিক ও মানবিক পর্যটন নীতির দাবি জানিয়েছেন।

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা, শিশু গুলিবিদ্ধ
উৎপাদনে ফিরল রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে হত্যা : তীরবিদ্ধ প্রসীত গ্রুপ

সেন্টমার্টিনের খাবার হোটেলের মালিক মোহাম্মদ নুর বলেন, ‘আগে পর্যটন মৌসুমে আমাদের হোটেলে সারাদিন রান্না চলত। এবার পর্যটক কম থাকায় তা কমে গেছে। খাবার হোটেলের কর্মচারী ও দোকানের ভাড়া তুলতে কষ্ট হচ্ছে। দোকান চালু রাখাই কষ্টকর হয়ে গেছে।’

শুঁটকি দোকানদার শহীদুল ইসলাম বলেন, ‘আগের মৌসুমে দিনে শতাধিক কেজি শুঁটকি বিক্রি হতো। এবার পর্যটক কম থাকায় বিক্রি এতটাই কমে গেছে যে দিনের খরচও মেটানো মুশকিল হয়ে যাচ্ছে। কর্মচারীদের পারিশ্রমিক দেওয়া, মাছ সংগ্রহের খরচ, দোকানের রক্ষণাবেক্ষণ সবই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছোট ব্যবসায়ী হিসেবে আমাদের চাওয়া শুধুই পর্যটক সংখ্যা বৃদ্ধি করা। বিগত সময়ের তুলনায় এ মৌসুমে তেমন ব্যবসা হয়নি।

অভিযোগ রয়েছে, দ্বীপের বাইরে বিশেষ করে ঢাকাভিত্তিক কিছু হোটেল ও রিসোর্ট মালিক আগে থেকেই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে জাহাজভাড়া ও আবাসনসহ প্যাকেজ ব্যবস্থার মাধ্যমে পর্যটক পাঠিয়েছেন। এতে তারা তুলনামূলকভাবে লাভবান হলেও স্থানীয় হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা তেমন সুবিধা পাননি।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি বলেন, ‘বিগত বছরগুলোতে সেন্টমার্টিনে প্রায় পুরো মৌসুম জুড়েই পর্যটকের স্বাভাবিক আগমন ছিল। কিন্তু এবার সেই চিত্র পুরোপুরি ভিন্ন। এখন মাত্র দুই মাস পর্যটক আসায় দ্বীপের অনেক হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষকে বড় অঙ্কের লোকসান গুণতে হবে। আবার অনেকেই কর্মচারীদের বেতনসহ দৈনন্দিন ব্যয় কোনো রকমে তুলতে পারবে। পর্যটকের এই ঘাটতির কারণে সেন্টমার্টিনের পর্যটন নির্ভর ব্যবসা ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।’

সেন্টমার্টিনে ডাব বিক্রেতা আলী হোসেন বলেন, ‘আগে পুরো মৌসুমজুড়ে প্রচুর পর্যটক আসত। তখন দিনে শতাধিক ডাব বিক্রি হতো। এখন সারাদিনে ১০-১৫টা ডাব বিক্রি করতে পারছি না। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।’

সেন্টমার্টিন জেটিঘাটের শ্রমিক নোমান বলেন, ‘আগে প্রতিদিন জাহাজ এলে কাজের চাপ থাকত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় কাটত। তখন যা আয় হতো, তা দিয়েই পরিবার চালানো যেত। কিন্তু এখন পর্যটক কম আসায় জাহাজও কম আসে। কাজ প্রায় নেই বললেই চলে। সংসারের খরচ চালাতে খুব কষ্ট হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘পর্যটক কম হওয়ায় দ্বীপের মানুষের আয় ব্যাপকভাবে কমে গেছে। আমরা চাই পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় নেওয়া হোক। যোগাযোগ ব্যবস্থা সহজ করা এবং স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তুললে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’

 এদিকে পর্যটক কমার আরেকটি বড় কারণ হিসেবে যাতায়াত ভোগান্তির কথাও উঠে এসেছে।

ঢাকার পর্যটক মাহবুব হাসান বলেন, ‘নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজে দীর্ঘ সময় থাকতে হয়েছে। সাগরে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটানো অনেকের জন্য কষ্টকর। এক্ষেত্রে ছোট বাচ্চা ও বয়স্কদের বেশি ভোগান্তিতে পোহাতে হয়।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার জন্য পর্যটক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। আমরা দ্বীপবাসীর কষ্ট বুঝি। তবে স্থানীয় জনগণের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে বিকল্প ব্যবস্থা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে কাজ করছি।’

পতাকানিউজ/এমজেসি/আরবি

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা রংপুর নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে : সেনাপ্রধান
পরের লেখা Teknaf Hill টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে অপহরণ
Ad imageAd image
আরও পড়ুন
Shivgonj

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, বাড়ছে সীমানা

bus

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, যেভাবে কাটতে হবে

Bogrua Death

বাড়িতে সিঁধ কেটে চুরি, গণপিটুনিতে লাশ যুবক

NPCBL

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন

Primary Tacher

শিক্ষাপ্রতিষ্ঠানে ফের লম্বা ছুটি

সর্বশেষ
Death Birsty

বৃষ্টির মরদেহ দেশের পথে, পৌঁছাবে শনিবার

Curd Oil

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

PM MP Meeting

এবার ঈদুল আজহার ছুটিও ৭ দিন

Rabindranath Takur

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

USA IRAN 1

যুক্তরাষ্ট্র—ইরানের পাল্টাপাল্টি হামলা, যা বললেন ট্রাম্প

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?