পতাকা নিউজ
রবিবার ১৫ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৬৬ দশমিক ২০ ডলার, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

Hazrat Shajalal Bimanbandar

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সৈকতে নতুন তরী, সাগরে পুরনো জাহাজ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সৈকতে নতুন তরী, সাগরে পুরনো জাহাজ

কক্সবাজারে ভোটের হাওয়া

পতাকা সারথি
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Coxbazar Vote

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপি ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে এই ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। অপর আসন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের বিএনপির প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত ৩টি আসনের প্রার্থীর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী সাবেক হুইপ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। ঘোষিত বিএনপির ৩ প্রার্থীর মধ্যে লুৎফুর রহমান কাজল একবারের এবং অপর দুই প্রার্থী স্ব-স্ব আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

ইতোমধ্যে কক্সবাজারের ৪টি আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু -ঈদগাঁও আসনে শহিদুল ইসলাম বাহাদুর ও কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে নুর আহমদ আনোয়ারী জামায়াত প্রার্থী।

এর মধ্যে হামিদুর রহমান আযাদ ছাড়া অপর ৩ প্রার্থী সংসদ নির্বাচনের মাঠে নতুন প্রার্থী। ফলে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর অভিজ্ঞ ৩ প্রার্থীর বিপরীতে নতুন তিন প্রার্থী ভোটের মাঠে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবেন এই নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ।

01

কক্সবাজার-১ : নবীন জামায়াত প্রার্থীর সামনে বিএনপির অভিজ্ঞ সালাহউদ্দিন

বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৪ নম্বর আসনটি কক্সবাজার-১। চকরিয়া উপজেলা ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির ঘোষিত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ৩ বারের সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী হাছিনা আহমেদ ছিলেন একবারের নির্বাচিত সংসদ সদস্য। সব মিলে বিএনপির দখলে আসনটি ছিল ৪ বার।

নির্বাচন কমিশনের তথ্য মতে, সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন হাছিনা আহমেদ। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে পরাজিত করে নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে হাছিনা আহমেদ পান ১ লাখ ৫৬ হাজার ৫১২ ভোট। পরাজিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপির প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ২১ হাজার ১১১টি।

এর আগে ২০০১ সালের নির্বাচনে নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩৪ হাজার ৬০২। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপি পেয়েছিলেন ৭৪ হাজার ২৯৭ ভোট। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনেও নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ছিল ৭২ হাজার ৫৯৪। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপি পেয়েছিলেন ৫০ হাজার ৮২৯ ভোট। এছাড়া ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনেও সালাহউদ্দিন আহমেদ নির্বাচিত এই আসনের।

এর আগে ১৯৯১ সালের নির্বাচনে আসনটি থেকে জামায়াত প্রার্থী এনামুল হক মঞ্জু নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এনামুল হক মঞ্জুর প্রাপ্ত ভোট ছিল ৩৭ হাজার ৮৯৩টি। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছিলেন ৩২ হাজার ৮৪৯ ভোট। এই গুরুত্বপূর্ণ আসনটিতে এবার বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। যিনি বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ একজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিপরীতে আসনটির জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ভোটের মাঠে নবীন।

প্রাপ্ত তথ্য মতে, আবদুল্লাহ আল ফারুক ছাত্র জীবনে শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কক্সবাজার শহর জামায়াতের আমির হিসেবে দায়িত্বরত। আর আবদুল্লাহ আল ফারুকের এটিই প্রথম কোনো নির্বাচনের প্রার্থী হওয়া এবং তাও সংসদ সদস্য প্রার্থী। ফলে বিএনপির অভিজ্ঞ এই নেতার সামনে জামায়াত প্রার্থী কতটুকু লড়াই করবেন এটাই এখন ওই আসনের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে কৌশলগতভাবে জামায়াত এই আসনটি পুনঃউদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ৫ আগস্টের পর থেকে।

03

কক্সবাজার-৩ : শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় কাজল বনাম বাহাদুর

বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৬ নম্বর আসনটি কক্সবাজার-৩। কক্সবাজার সদর উপজেলা, রামু উপজেলা ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির লুৎফুর রহমান কাজল। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন, ১ লাখ ২৬ হাজার ৪৭৮ ভোট। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল পেয়েছিলেন ৮৬ হাজার ৫৩৬ ভোট। একই নির্বাচনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান পেয়েছিলেন ৬৩ হাজার ৬৮ ভোট।

এর আগে ২০০১ সালের নির্বাচনেও আসনটিতে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ সহীদুজ্জামান। ওই নির্বাচনে তিনি পান ১ লাখ ১৩ হাজার ৮৯৫ ভোট। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছিলে মাত্র ৮ হাজার ৩১২ ভোট। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনেও আসনটি ছিল বিএনপির দখলে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ খালেকুজ্জামান ৬৯ হাজার ১১৯ ভোটে নির্বাচিত হন। পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী পেয়েছিলেন ৪১ হাজার ৪০৫ ভোট। তারও আগে ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী ৩২ হাজার ১০৬ ভোটে নির্বাচিত হন। পরাজিত  বিএনপির প্রার্থী মোহাম্মদ খালেকুজ্জামান পেয়েছিলেন ৩১ হাজার ১০৯ ভোট। এছাড়া ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ খালেকুজ্জামান।

সব মিলিয়ে ৪ বার বিএনপির দখলে থাকা আসনটির বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল। এই আসনের ভোটের মাঠে দক্ষ প্রার্থী হিসেবে দীর্ঘদিন মাঠে তৎপর রয়েছেন তিনি। এর বিপরীতে আসনটির জামায়াতের প্রার্থী শহিদুল ইসলাম বাহাদুর। তিনি একবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নতুন। এক সময়ের ছাত্র শিবিরের হয়ে কলেজের ভিপি বাহাদুর কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কাজলের বিপক্ষে এটাও এখন আলোচনা বিষয়।

আলোচনা যা হোক বিএনপির প্রার্থী ঘোষণার পর পরই লুৎফুর রহমান কাজলকে অভিনন্দন জানিয়েছেন বাহাদুর। আর কাজলও প্রতিউত্তরে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। উভয় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন

04

কক্সবাজার-৪: অভিজ্ঞ শাহজাহানের মুখোমুখি চেয়ারম্যান আনোয়ারী

বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৭ নম্বর আসনটি কক্সবাজার ৪। এই আসনটি গঠিত হয় ১৯৮৬ সালে। এর পূর্বে এটি রামু উপজেলা-টেকনাফ উপজেলা-উখিয়া উপজেলা নিয়ে গঠিত অবিভক্ত চট্টগ্রাম-১৮ আসন ছিল। আসনটি বর্তমানে উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত। যে আসনটি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন সহ ৩ বারের সংসদ সদস্য ছিলেন শাহজাহান চৌধুরী। জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবারও বিএনপির প্রার্থী।

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
বগুড়া-৬ ও শেরপুর-৩: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
কক্সবাজারে নূরুল আমিন হত্যা মামলায় বাবা-মা ও ছেলে গ্রেপ্তার

বিগত সংসদ নির্বাচনের বিশ্লেষণ মতে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান বদির কাছে পরাজিত হয়েছিলেন বিএনপির এই প্রার্থী। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান বদির ১ লাখ ৩ হাজার ৬২৬ ভোটের বিপরীতে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছিলেন ৭৯ হাজার ৩১০ ভোট। এর আগে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলীকে পরাজিত করে নির্বাচিত হন বিএনপি প্রার্থী শাহাজাহান চৌধুরী। ওই নির্বাচনে শাহজাহান চৌধুরীর প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭৪৭ এবং মোহাম্মদ আলীর প্রাপ্ত ভোট ৪৮ হাজার ৭৩৫। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে ৪৪ হাজার ৭০৬ ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী। ওই নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছিলেন ৩০ হাজার ৫৯৪ ভোট। ১৯৯১ সালের নির্বাচিত আসনটি নির্বাচিত সংসদ সদস্য আবারও বিএনপির শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছিলেন ৩৬ হাজার ৮৭২ ভোট। আর পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছিলেন ৩৩ হাজার ১৭৬ ভোট।

আসনটি দক্ষ প্রার্থীর বিপরীতে জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তিনি জেলা জামায়াতের আমির। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী আসনটিতে প্রথম বারের মতো সংসদ সদস্য প্রার্থী হিসেবে জয়ী হতে ৫ আগস্টের পর থেকে মাঠে মাঠে ঘুরছেন। একই সঙ্গে মাঠে রয়েছেন শাহজাহান চৌধুরীও। দুইটি রাজনৈতিক দলের জেলার শীর্ষ নেতা দুই জনের মধ্যে রয়েছে সুসম্পর্কও। ফলে আসনটির নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ।

02

কক্সবাজার-২ : অভিজ্ঞ জামায়াত প্রার্থীর বিপরীতে বিএনপি কে?

বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৫ নম্বর আসনটি কক্সবাজার-২। কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত আসনটির ২০০৮ সালের নির্বাচনে বিজয় হয়েছিলেন জামায়াত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ওই আসনের এবারও জামায়াত প্রার্থী তিনি।

প্রাপ্ত তথ্য মতে, ২০০৮ সালের নির্বাচনে জামায়াত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছিলেন ১ হাজার ৪ হাজার ২৭১ ভোট। ওই নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী আনসারুল করিম পেয়েছিলেন ৮৬ হাজার ৯৪৪ ভোট। এর আগে ২০০১ সালের নির্বাচনে আসনটি ছিল বিএনপির দখলে। ওই নির্বাচনে নির্বাচিত বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছিলেন ১ লাখ ৩ হাজার ৫০৩ ভোট। আর পরাজিত আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছিলেন ৪৯ হাজার ১৯০ ভোট। এর আগেও ১৯৯৬ সালের নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ নির্বাচিত হয়েছিলেন।

ওই নির্বাচনে তিনি পান ৪৪ হাজার ৪৪৫ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছিলেন ৩২ হাজার ৪৪৩ ভোট। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে আসনটি ছিল বাকশালের দখলে। ওই নির্বাচনে বাকশালের প্রার্থী মোহাম্মদ ইসহাক বি এ পেয়েছিলেন ২৫ হাজার ৭২৭ ভোট। আর পরাজিত জামায়াত প্রার্থী শাফি উল্লাহ পেয়েছিলেন ২৩ হাজার ৩৪৫ ভোট।

এই আসনটির সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদের বিপরীতে বিএনপি এখনও আসনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি। গুঞ্জন উঠেছে বিএনপি জোটগত নির্বাচন করলে আসনটি জামায়াত বা ভিন্ন কোন শরীককে ছেড়ে দিতে পারেন। সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের বিএনপির সংসদ সদস্য নুরুল বশর চৌধুরী বিএনপির মনোনয়ন চান আসনটি থেকে। না হয় শেষ পর্যন্ত এই দুই জন পাচ্ছেন না কি সালাহউদ্দিন আহমেদ স্ত্রী হাছিনা আহমেদ হচ্ছেন এই আসনে বিএনপির প্রার্থী। এমন প্রশ্ন এমন গুঞ্জন এখন স্বয়ং বিএনপির মধ্যেও। ফলে জামায়াতের অভিজ্ঞ প্রার্থী বিপরীতে কে হচ্ছেন প্রার্থী এটা এখন দেখার বিষয়।

পতাকানিউজ/এএইচ

বিষয় :কক্সবাজারজাতীয় নির্বাচননির্বাচন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Amjonotar dol Tarique 1 নিবন্ধন না পেয়ে অনশনে ‘আমজনতার দল’র শীর্ষ নেতা তারেক
পরের লেখা mmm 1 আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের ভূমিকায় আশরাফুল
Ad imageAd image
আরও পড়ুন
ঢাকা

এবার বইমেলায় আর্থিক ক্ষতির শিকার প্রকাশকরা

বগুড়া

কোরবানির ঈদে আর ফেরা হবে না নূরনবীর

Parba Pistal Guli

ময়লার স্তুপে অস্ত্র—গুলি

খুলনা

কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ

পেট্রল পাম্প বহুদূর

রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

সর্বশেষ
ঢাকা

জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ইরান‑যুদ্ধের মাঝেই ট্রাম্পের মন্তব্য

সিএনএনের বিশ্লেষণ : ইরান যুদ্ধে ট্রাম্প না জেতার সাত কারণ

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন, হাসপাতালে ডাক্তার অনুপস্থিত

বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মৃত্যু

ধারাবাহিক মৃত্যুর ক্রমিক নম্বর ৬ 

শাহিদ–কৃতি–রশ্মিকা

শাহিদ-কৃতি-রশ্মিকার পারিশ্রমিকে কত পার্থক্য?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?