দেশের বাজারে সোনার দাম এখন আকাশাছোঁয়া। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা। মানভেদে ২১ ও ১৮ ক্যারেটের সোনার গহনার দামও ছাড়িয়েছে দুই লাখ ও দেড় লাখ টাকা। একই সময়ে রুপার গহনাতেও বেড়েছে দামের চাপ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দামে এসব গহনা বিক্রি হচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে বাজুস। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
পতাকানিউজ/এমএম

