পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: সোশ্যাল মিডিয়ার ফাঁদে শিশু-কিশোরেরা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

সোশ্যাল মিডিয়ার ফাঁদে শিশু-কিশোরেরা

সতর্ক থাকবেন যেভাবে

পতাকা সারথি
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ার ফাঁদে শিশু-কিশোরেরা
ছবি : এআই

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানো শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও চিন্তাভাবনায় গুরুতর প্রভাব ফেলতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ ও অনলাইন কার্যক্রম বিশ্লেষণ করে একই ধরনের ভিডিও ও পোস্ট বারবার সামনে আনে। ফলে শিশু-কিশোরেরা অনিচ্ছাকৃতভাবে ক্ষতিকর কনটেন্ট, অবাস্তব জীবনযাপনের ধারণা কিংবা বাহ্যিক রূপ নিয়ে নেতিবাচক বার্তার মুখোমুখি হতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সেটিংস ব্যবহার এবং সচেতন অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এসব প্রভাব কমাতে অভিভাবকেরা সন্তানদের সহায়তা করতে পারেন।

অ্যালগরিদম যেভাবে কাজ করে

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পছন্দ বোঝার জন্য তার দেখা ভিডিও, লাইক, মন্তব্য, শেয়ার এবং কোন কনটেন্টে কতক্ষণ সময় কাটাচ্ছেন, তা বিশ্লেষণ করে। এরপর একই ধরনের কনটেন্ট আরও বেশি দেখানোর চেষ্টা করে। এতে ব্যবহারকারীর আগ্রহের বিষয় খুঁজে পাওয়া সহজ হলেও এক ধরনের কনটেন্টের মধ্যেই আটকে যাওয়ার আশঙ্কা থাকে। যেমন, কোনও কিশোর নিয়মিত শরীরচর্চা বা সৌন্দর্যবিষয়ক ভিডিও দেখলে তার নিউজফিডে এ ধরনের ভিডিও ক্রমাগত বাড়তে থাকে।

অ্যালগরিদমের প্রভাব কমানোর উপায়

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

কোনও ভিডিও বা পোস্ট অস্বস্তিকর মনে হলে তাতে লাইক, মন্তব্য বা শেয়ার না করে এড়িয়ে যাওয়া উচিত। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে থাকা নট ইন্টারেস্টেড, হাইড বা শো লেস অপশন ব্যবহার করলে একই ধরনের কনটেন্ট বারবার সামনে আসার প্রবণতা কমতে পারে।

Mahi Add for Potaka

শুধু একটি বিষয় নিয়ে ভিডিও না দেখে নতুন শখ, খেলাধুলা, শিক্ষা বা ভিন্ন দৃষ্টিভঙ্গির কনটেন্ট খোঁজা যেতে পারে। এতে নিউজফিডে বৈচিত্র্য বাড়তে পারে। পাশাপাশি যেসব অ্যাকাউন্ট অনুসরণ করা হয়, সেগুলোর পোস্ট দেখার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

অনেক অ্যাপে স্ক্রল করার সময় ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করে। সেটিংস থেকে অটোপ্লে বন্ধ করলে কোন ভিডিও দেখবেন, তা নিজেই বেছে নেওয়া সহজ হয়।

উত্তেজনাপূর্ণ বা অবিশ্বাস্য কোনও পোস্ট দেখলেই সেটি বিশ্বাস বা শেয়ার করা উচিত নয়। তথ্যের উৎস নির্ভরযোগ্য কি না, অন্য বিশ্বাসযোগ্য সূত্রে একই তথ্য পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা জরুরি।

একটানা স্ক্রল করার বদলে বিরতি নেওয়া এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা যেতে পারে। এতে বারবার ফোন দেখার প্রবণতা কমতে পারে।

অভিভাবকদের করণীয়

শিশুদের বয়স অনুযায়ী কনটেন্ট ফিল্টার, স্ক্রিন টাইম লিমিট ও প্যারেন্টাল কন্ট্রোল চালু করা যেতে পারে। তবে এসব নিয়ন্ত্রণের কারণ শিশুদের বুঝিয়ে বলা এবং তারা অনলাইনে কী দেখছে, তা নিয়ে নিয়মিত কথা বলা গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পর শিশু উদ্বিগ্ন, বিরক্ত বা মনমরা হয়ে পড়ছে কি না কিংবা ঘুম ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখা উচিত।

বিষয় :অ্যালগরিদমফাঁদসোশ্যাল মিডিয়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু ভারতে কানাডাকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু
পরের লেখা ঋণচিত্রে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ‘স্বস্তিদায়ক’ ঋণচিত্রে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ‘স্বস্তিদায়ক’
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?