ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলায় সৌদি আরবের নিরাপত্তায় দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক এবং পাকিস্তান।
সোমবার, ৫ অক্টোবার রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটের আওতায় এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে দেশ তিনটি।
বিবৃতিতে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব জানায়, গত আগস্টে তারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দুই দেশ তাকে সহায়তা করবে।
গত সোমবার রিয়াদে আয়োজিত উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে জোটের প্রতিনিধিরা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশেষ আলোচনা করেন। সেখানে সম্প্রতি সৌদি ভূখণ্ড, বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালিত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে যৌথ বিবৃতিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা প্রস্তুত রাখা হবে এবং সৌদি ভূখণ্ডে তাদের দ্রুত মোতায়েন (র্যাপিড ডেপ্লয়মেন্ট) সুনিশ্চিত করা হবে।’
তবে সৌদি আরবে পৌঁছানোর পর এসব সেনা নির্দিষ্ট কী ভূমিকা পালন করবে বা কী ধরনের সামরিক দায়িত্ব সামলাবে, বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি বছরের জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে রূপ নেওয়ার পর থেকেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর, তেল অবকাঠামো এবং বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।

গত সেপ্টেম্বর মাসেও হুতিরা এক নতুন সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়।
এর জবাবে সোমবার রিয়াদ সমর্থিত ইয়েমেনি বাহিনী হুতিদের দখলে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে নিতে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করেছে, যার মধ্যে কিছু অঞ্চল দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের নিয়ন্ত্রণে ছিল।
পতাকানিউজ/আরবি

