১০৪টি ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭ হাজার ৫৫৮ জন।
শনিবার, ২ মে সকাল ১০টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দেয়া বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে বুলেটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
হজ বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট সংখ্যা ১৮টি।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন; সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাতে বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।
আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
প্রসঙ্গত, চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পতাকানিউজ/আরবি

