দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে ২ লাখ ৭৪ হাজার টাকা দাঁড়িয়েছে। অথচ গতকাল রবিবার যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
সোমবার, ২ মার্চ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
এদিকে স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৬ ডলার উঠেছে। গতকাল ছিল ৫ হাজার ২৭৮ ডলার।
এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
পতাকানিউজ/আরবি

