ফেনীর দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে সর্বস্ব লুট ও স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার, ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার ফাজিলেরঘাট রোড এলাকার ‘ফাতেমা মঞ্জিল’-এর সামনে শাহ পরানের দোকানে এ ঘটনা ঘটে।
শনিবার, ৫ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী-স্ত্রী ওই এলাকা অতিক্রম করার সময় আসামিরা স্বামীকে জোরপূর্বক দোকানে আটকে রেখে মারধর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালায়।

পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান ৬ আসামিকে গ্রেপ্তার আদালতে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, গ্রেপ্তার ৬ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

