পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শুক্রবার, ২৯ মে রাত থেকেই হাজিদের ফিরতি যাত্রা শুরু হয়। হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
শনিবার, ৩০ মে সকাল ১১টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকায় আসে।
সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।
হাজিদের নিয়ে আসার এ ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে।
এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আবর পৌঁছায় ২১ মে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য পবিত্র মক্কায় গিয়েছিলেন। হজ সফরে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
পতাকানিউজ/আরবি

