রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার আগে ফোনে হুমকি দিতো আটক লিমন, দুর্ঘটনার আশংকায় থানায় জিডিও করেছিলেন নিহতের মা তাসমিন নাহার লুসি। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর বিকেলে রাজশাহীর নিজ বাসায় খুন হন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮)। লিমন মিয়া নামে একজন বিচারকের বাসায় ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বিচারকের স্ত্রী ও তাওসীফের মা তাসমিন নাহার লুসী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডিতে তিনি উল্লেখ করেছিলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ায় লিমন মিয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর সে মোবাইল নম্বর নেয়।
পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায়ই লিমন আর্থিক সহযোগিতা নিতেন। এক পর্যায়ে প্রতিনিয়ত সহযোগিতা চাইতো। এতে অপারগতা প্রকাশ করলে, সে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হুমকি-ধামকি দিতেন। গত ৩ নভেম্বর তার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের হত্যা করার হুমকি দেয়। লিটন যে কোনো সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, লিটন অজ্ঞান হয়ে পড়েছে ৷ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা ঘটনার বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে।
আইন উপদেষ্টার নিন্দা
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় তার ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।
পতাকানিউজ/কেএস

