জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ আহ্বায়ক কমিটির ১২জন সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে ২ জন যুগ্ম আহবায়ক, ৪ জন জন যুগ্ম সদস্য সচিব ৬ জন সদস্য।
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি জেলা আহ্বায়কের মাধ্যমে কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর প্রদত্ত পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পদত্যাগকারীরা হচ্ছেন- যুগ্ম আহ্বায়ক নুরুল হক টিপু ও অ্যাড. আব্দুল ওয়াহেদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজীব, শেখ রুবেল আহমদ, সালমা আহসান ও সঞ্জয় দাশ, সদস্য হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, শফিউল আলম খান ও সোফায়েল আহমদ।
জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ মনির বলেন, ‘স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির কার্যক্রম নিয়ে মতবিরোধের কারণে আমাদের এ দলে থাকা সম্ভব না হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, বিগত ১৯ নভেম্বর ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
পতাকানিউজ/এসসি/আরবি

