পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: হরমুজ ঘিরে ‘মিত্র জোট’ গঠনের চাপ : ইরানের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

হরমুজ ঘিরে ‘মিত্র জোট’ গঠনের চাপ : ইরানের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র?

পতাকা সারথি
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
হরমুজ ঘিরে ‘মিত্র জোট’ গঠনের চাপ
পতাকা গ্রাফিক্স

ইরানের সঙ্গ যুদ্ধ দীর্ঘায়িত করা কিংবা চুক্তির জন্য কূটনৈতিক আলোচনা – দুই মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কোণঠাসা অবস্থা ক্রমেই প্রকাশ পাচ্ছে। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র অবরোধ করে রেখেছে। সেই অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যেন আর পারছে না। এই কারণে মিত্রদের পাশে চাইছে। এর মানে দাঁড়াচ্ছে, যুক্তরাষ্ট্র কিংবা ট্রাম্প হয়তো মিত্রদের বুঝাতে চাইছেন, ‘আমি একা পারছি না। বা আমেরিকা একা পারছে না। বন্ধুরা, আসো, হরমুজ প্রণালি অবরোধ করে ইরানকে পরাজিত করার সর্বাত্মক লড়াই চালাই।’

যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা ফাঁস হয়েছে একটি তার বার্তায়। মজার বিষয় হলো, এই জোটে রাশিয়াসহ কয়েকটি দেশকে বাদ রাখার কথাও বলা হয়েছে।

ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনে তৎপর হয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামে প্রস্তাবিত এই জোটে যোগ দিতে মিত্র দেশগুলোর ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

Hormuz
পতাকা গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বিশ্বজুড়ে তাদের দূতাবাসগুলোতে পাঠানো এক গোপন বার্তায় (ক্যাবল) জোট গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে মিত্র দেশগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের অংশগ্রহণের বিষয়ে অবস্থান জানাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওয়াশিংটন দ্রুত সমর্থন নিশ্চিত করতে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

প্রস্তাবিত জোটের মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে একাধিক তেলের ট্যাংকারে হামলা, জাহাজ আটক এবং পাল্টাপাল্টি উত্তেজনার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে, বেড়েছে তেলের দাম এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা।

জোট পরিচালনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগন যৌথভাবে কাজ করবে বলে পরিকল্পনায় উল্লেখ রয়েছে। তবে এতে রাশিয়া, চীন, বেলারুশ ও কিউবার মতো দেশগুলোকে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা এই উদ্যোগকে কৌশলগতভাবে আরও স্পষ্ট করে তুলছে।

যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে ইরানকে ট্রাম্পের আহ্বান
প্রতীকী ছবি

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলো তাদের সক্ষমতা অনুযায়ী অবদান রাখতে পারবে। এর মধ্যে তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সমন্বয়, নজরদারি কার্যক্রম কিংবা সরাসরি নৌবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপ থাকতে পারে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স পৃথকভাবে এ অঞ্চলে নিজেদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।

বিশ্লেষকদের মতে, এই জোট গঠনের উদ্যোগ কেবল সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপীয় দেশগুলো এই উদ্যোগে কতটা সক্রিয়ভাবে সাড়া দেবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। অনেক দেশই একদিকে নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করছে, অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়ার ঝুঁকিও হিসাব করছে।

এ অবস্থায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খোমেনি।

হরমুজ প্রণালি নিয়ে যখন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে, তখনই যুক্তরাষ্ট্র একা না লড়ে মিত্রদের পাশে চাইছে বলে প্রতীয়মান হচ্ছে। এখন হয়তো যুক্তরাষ্ট একা যুদ্ধ না করে মিত্রদের যুদ্ধের মাঠে আনতে চাইছেন। কারণ, ইতোমধ্যেই ইরান হুমকি দিয়ে বলেছে, অবরোধ দীর্ঘায়িত হলে বা চলমান থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে নিশানা বানানো হবে।

তথ্যসূত্র : সিএনএন

-পতাকানিউজ

বিষয় :ইরানযুক্তরাষ্ট্রযুদ্ধহরমুজ প্রণালি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা EC Bhaban সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পরের লেখা তাহাদেরকে যখন বলা হয়, সর্বজ্ঞ হিসাবে আল্লাহ্ই যথেষ্ট
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?