পতাকা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Donand Trump

ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: হরমুজ প্রণালির উত্তেজনার থাবা বাংলাদেশে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

হরমুজ প্রণালির উত্তেজনার থাবা বাংলাদেশে

সমুদ্রপথে বাড়তি খরচ, শিপিং খাতে উদ্বেগ, প্রভাব পড়তে পারে আমদানি–রপ্তানিতে

পতাকা সারথি
শুক্রবার ৬ মার্চ ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
হরমুজ প্রণালি
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অতর্কিতভাবে ইরানে হামলার পর পাল্টা হামলা শুরু করে ইরান। তিন দেশের এই হামলা-পাল্টা হামলার আঁচ ইতোমধ্যেই পুরো মধ্যে প্রাচ্যে পড়েছে। এবার সেই যুদ্ধের নেতিবাচক প্রভাবের শিকার হতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ইতোমধ্যেই জ্বালানিখাতে যুদ্ধের আঁচ ভোগ করতে শুরু করেছে। এবার মরার ওপর খরার ঘা হয়ে আসছে বাণিজ্যিক জাহাজে কনটেইনারের ওপর বাড়তি সারচার্জ। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে শিপিং কম্পানিগুলোকে পণ্য পরিবহন করতে হচ্ছে দূরপথ ঘুরে। এমন পরিস্থতিতে বাড়ছে পরিবহন ব্যয়। যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তাদের ওপর।

হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় শিপিং কোম্পানিগুলো তাদের পরিচালন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি খরচ সামাল দিতে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো কনটেইনার পরিবহনে নতুন করে সারচার্জ আরোপ শুরু করেছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের শিপিং খাত, আমদানি–রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতিতে—এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শিপিং খাত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হরমুজ প্রণালি কেন্দ্রিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে পণ্য পরিবহনের বুকিং আপাতত স্থগিত রেখেছে বেশিরভাগ আন্তর্জাতিক শিপিং কোম্পানি। তবে যেসব কনটেইনার ইতোমধ্যে বন্দরে অবস্থান করছে বা জাহাজে তোলা হয়েছে, সেগুলোর ওপর নতুন করে সারচার্জ আরোপ করা হচ্ছে।

তীব্র গরমে পানি ও খাবার নিয়ে মেয়র, খুশি অভিভাবকেরা
গহীন পাহাড়ে মিলল রক্তাক্ত ৩ মরদেহ, নেপথ্যে কী?
অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক স্বামী-স্ত্রী

বর্তমানে ১৪ টন ধারণক্ষমতার একটি কনটেইনার পরিবহনে ৮০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ডলার পর্যন্ত অতিরিক্ত সারচার্জ নির্ধারণ করা হয়েছে। আর হিমায়িত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত বড় ‘রেফার’ কনটেইনারের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ প্রায় দ্বিগুণ পর্যন্ত ধরা হচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, যুদ্ধাবস্থার কারণে সমুদ্রপথে চলাচল করা জাহাজগুলোর ক্ষেত্রে একাধিক ঝুঁকি তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যুদ্ধঝুঁকির কারণে ইন্স্যুরেন্স কাভারেজ বাড়ানো, নাবিকদের নিরাপত্তা এবং বিকল্প বা ঘুরপথে পণ্য পরিবহনের প্রয়োজন—সব মিলিয়ে শিপিং কোম্পানিগুলোর খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো সাধারণত অতিরিক্ত সারচার্জ আরোপ করে থাকে। এখন যে সারচার্জ নির্ধারণ করা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে সেটি বাড়তেও পারে। আবার সংকট দীর্ঘস্থায়ী হলে এই বাড়তি খরচ দীর্ঘ সময় ধরে বহাল থাকার সম্ভাবনাও আছে।’

একই সঙ্গে তিনি জানান, বর্তমানে অনেক শিপিং কোম্পানি মধ্যপ্রাচ্যগামী রুটে নতুন বুকিং না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত থাকায় এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য—যেমন গামছা, মুড়ি, বিস্কুট, শাকসবজি, মাছ কিংবা সুপারি—বাংলাদেশ থেকে নিয়মিত কনটেইনারে করে উপসাগরীয় দেশগুলোতে পাঠানো হয়। এসব পণ্যের একটি অংশ আকাশপথেও রপ্তানি করা হয়।

খায়রুল আলম সুজন বলেন, ‘মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। তাদের জন্য প্রয়োজনীয় অনেক নিত্যপণ্য বাংলাদেশ থেকেই যায়। সমুদ্রপথে যদি পরিবহন ব্যয় বেড়ে যায়, তাহলে সেই প্রভাব রপ্তানি খাতে পড়বে।’

তবে এই সারচার্জ শুধু বাংলাদেশের জন্য নয়; গন্তব্যভেদে প্রায় সব দেশের ক্ষেত্রেই একই ধরনের অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন শিপিং খাত সংশ্লিষ্টরা।

জানা গেছে, বাংলাদেশে কনটেইনার পরিবহনের বাজারে কয়েকটি বড় আন্তর্জাতিক শিপিং কোম্পানি শীর্ষ অবস্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে ডেনমার্কের মায়ের্সক লাইন, সুইজারল্যান্ডভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি (এমএসসি), ফ্রান্সের সিএমএ–সিজিএম এবং জার্মানির হ্যাপাগ–লয়েড।

ইতোমধ্যে এসব কোম্পানির কয়েকটি মধ্যপ্রাচ্যমুখী পণ্য পরিবহনে বাড়তি সারচার্জ ঘোষণা করেছে। ফরাসি শিপিং কোম্পানি সিএমএ–সিজিএম গত ৩ মার্চ জানায়, মধ্যপ্রাচ্য ও আশপাশের ১৩টি দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে ‘ইমার্জেন্সি কনফ্লিক্ট সারচার্জ’ আরোপ করা হচ্ছে।

অন্যদিকে সুইজারল্যান্ডভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি আরব উপসাগরমুখী চালানে প্রতি কনটেইনারে ৮০০ ডলার বাধ্যতামূলক সারচার্জ নির্ধারণ করেছে। ডেনমার্কের মায়ের্সক লাইন উপসাগরীয় সাতটি দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কনটেইনারে ১ হাজার ৮০০ ডলার পর্যন্ত জরুরি ভাড়া ঘোষণা করেছে। আর জার্মানির হ্যাপাগ–লয়েড প্রতি কনটেইনারে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত যুদ্ধঝুঁকি সারচার্জ আরোপ করেছে।

শিপিং খাত সংশ্লিষ্টরা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে সমুদ্রে আটকে পড়া বা ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকা আরব উপসাগরমুখী কিছু জাহাজকে কাছাকাছি নিরাপদ বন্দরে খালাস করার পরিকল্পনাও করা হচ্ছে। এতে জাহাজ পরিচালনা ও পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় তৈরি হবে, যা সামাল দিতেই শিপিং কোম্পানিগুলো সারচার্জ আরোপ করছে।

Ship
বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের বাণিজ্যি চলে হরমুজ প্রণালির মাধ্যমে।

হরমুজ প্রণালি কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের বাণিজ্যের বড় একটি অংশ হরমুজ প্রণালি হয়ে সম্পন্ন হয়। এই প্রণালি দিয়ে ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে পণ্য পরিবহন করা হয়।

লোহিত সাগর হয়ে সৌদি আরবের কিছু অঞ্চলে পণ্য পরিবহনের বিকল্প পথ থাকলেও উপসাগরীয় অন্য দেশগুলোর ক্ষেত্রে কার্যত বিকল্প কোনো রুট নেই।

খায়রুল আলম সুজন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি ইতোমধ্যেই বৈশ্বিক মেরিটাইম খাতে প্রভাব ফেলতে শুরু করেছে। যদি ইরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এ সংঘাতে আরও সক্রিয় হয়ে ওঠে, তাহলে নিরাপত্তা ঝুঁকির কারণে লোহিত সাগর এড়িয়ে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে ইউরোপ ও আমেরিকায় যেতে হতে পারে। এতে সময় যেমন বাড়বে, তেমনি পরিবহন ব্যয়ও অনেক বেশি হয়ে যাবে, বলেন তিনি।

পরিসংখ্যান বলছে, ২০২৪–২৫ অর্থবছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ওই অঞ্চলে প্রায় ৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

আমদানির বড় অংশ জ্বালানি, সার ও খনিজজাত পণ্য কার্গো জাহাজে এলেও শিল্পের কাঁচামালসহ অনেক পণ্য কনটেইনারে পরিবহন করা হয়।

অন্যদিকে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, শাকসবজি, ফলমূল, হিমায়িত মাছ, ক্যাপ ও জুতা।

রোদ, ঝড়, বৃষ্টি কিংবা সমুদ্রের ঢেউ থেকে পণ্যকে সুরক্ষিত রাখতে এসব পণ্য সাধারণত কনটেইনারে করেই পরিবহন করা হয়। ফলে সমুদ্রপথে সারচার্জ বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে পণ্যের দাম ও বাণিজ্য ব্যয়ের ওপর—বলছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন :

হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান

-পতাকানিউজ

বিষয় :ইরানমধ্যপ্রাচ্যযুদ্ধশিপিং লাইন্সহরমুজ প্রণালি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা টেকনাফ আরাকান আর্মির কাছে জিম্মি ৩ কিশোরকে ফেরত আনলো বিজিবি
পরের লেখা Hazrat Shajalal Bimanbandar দুবাই থেকে ফিরল আটকেপড়া আরও ৪০৫ যাত্রী
Ad imageAd image
আরও পড়ুন
gasa

গ্যাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

Earthquake

সাতসকালে ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

CCC Crush Program

জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

Death Body

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের গলাকাটা

SSC Exam

দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সর্বশেষ
স্মরণ কর, যখন আল্লাহ্ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিক্মত যাহা কিছু দিয়াছি,

“তাহারা কি চাহে আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য দীন?”

BD NZ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

Bogrua Tarique Rahman

আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : তারেক রহমান

কোন জাদুবলে বিএনপির মহিলা এমপি পদে

কোন জাদুবলে বিএনপির এমপি পদে আওয়ামী লীগের মাধবী মারমা?

Kamolgonj Bridge

সেতু আছে, নেই সংযোগ সড়ক—জনদুর্ভোগের ২৯ বছর

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?