হবিগঞ্জে মনসুরা (১০) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টায় জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পার্শ্ববর্তী একটি হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনসুর একই গ্রামের দিনমজুর কেনু মিয়ার মেয়ে। তার পিতামাতা দুজনই মাটি কাটা শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে মনসুরা অন্যদিনের মত তাদের গরু ও ছাগলের জন্য ঘাস আনতে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে নাছিরনগর উপজেলার সংলগ্ন একটি হাওড়ে যায় ওই শিশু। এরপর সে আর বাড়ি ফিরেনি।
ওসি আরও জানান, স্থানীয়রা হাওরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। মরদেহের গলায় কাপড় পেছানো । তাকে ধর্ষণের উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
পতাকানিউজ/এসসি/আরবি

