দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার, ২৭ ডিসেম্বর ১১টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তিনি। এসময় হাদির কবর জিয়ারতের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান।
এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে আজ সকাল ১০টা ৪০মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা দেন।
হাদির কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান।
অপরদিকে পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমানের কর্মসূচি বাতিল করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

