ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার, ১৯ ডিসেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মহাসচিব।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
পতাকানিউজ/এআই

