প্রকৃতিতে এখন ঋণ পরির্বতনকাল চলছে। এই সময়ে শিশুদের মধ্যে ভাররাসজনিত নানা সংক্রমণ বাড়ছে। ঘরে ঘরে শিশু রোগ। এর মধ্যে দেশের নানাপ্রান্ত থেকে খবর আসছে, হামে শিশুর মৃত্যুর।
হাম ছোঁয়াচে রোগ। আর হামের মতোই ছোঁয়াচে এবং ঝুঁকিও বেশি। এমন রোগের নাম রুবেল। তাই এইক্ষেত্রে সর্তকতাও বেশি অবলম্বন করা জরুরি।
অনেকেই হাম এবং রুবেলাকে এক সঙ্গে গুলিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে রোগের লক্ষণ বুঝে নেওয়া জরুরি। যাতে ভুল এড়ানো যায়।
হাম এবং রুবেলা রোগের উপসর্গ প্রায় মিল। তবে ডাক্তারদের ভাষ্য মতে, রুবেলা অনেক ক্ষেত্রেই হামের চেয়ে বেশি জটিলতা তৈরি করতে পারে। তাই সময়মতো লক্ষণ চিনে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। আবার শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে আরো বেশি সর্তক থাকা প্রয়োজন।
রুবেলা মূলত একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুর হাঁচি-কাশির মাধ্যমে, এমনকি ব্যবহৃত রুমাল বা পোশাক থেকেও ভাইরাস ছড়াতে পারে।
পরিবারের কারও শরীরে সংক্রমণ থাকলে সহজেই অন্য সদস্যদের মধ্যে সংক্রমিত করার ঝুঁকি বাড়ে। সাধারণত ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। তবে কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারীরাও ঝুঁকির বাইরে নন।
রুবেলার প্রধান উপসর্গ- জ্বর ও সারা শরীরে ছোট ছোট লালচে র্যাশ। তবে এই লক্ষণগুলো হামের সঙ্গে মিলে যাওয়ায় অনেক সময়ই বিষয়টি গুরুত্ব পায় না। চিকিৎসকরা জানান, শরীরে ভাইরাস প্রবেশের ২ থেকে ৩ সপ্তাহ পর উপসর্গ প্রকাশ পেতে শুরু করে। জ্বরের পাশাপাশি চোখ লাল হয়ে যাওয়া (কনজাংটিভাল কনজেশন), নাক দিয়ে পানি পড়া এবং শরীরজুড়ে র্যাশ দেখা দেওয়া-এসবই রুবেলার সাধারণ লক্ষণ।
চিকিৎসা জরুরি
এখানেই শেষ নয়। সময়মতো চিকিৎসা না হলে রুবেলা থেকে গুরুতর জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিলে ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদে হৃদ্রোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চোখেও মারাত্মক সংক্রমণ হতে পারে, যা দৃষ্টিশক্তির জন্য হুমকি হতে পারে।
উদ্বেগজনক বিষয়, গর্ভবতী নারীদের রুবেলা সংক্রমণ। গর্ভাবস্থায় মায়ের শরীরে এই ভাইরাস সংক্রমিত হলে গর্ভস্থ শিশুর ওপর সরাসরি প্রভাব পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে, ‘কনজেনিটাল রুবেলা সিনড্রোম’। এর ফলে নবজাতক শিশুর হৃদ্যন্ত্রে জন্মগত ত্রুটি, শ্রবণ সমস্যা বা চোখে ছানি নিয়ে জন্মানোর ঝুঁকি থাকে। তাই অনেক ক্ষেত্রে গর্ভধারণের আগেই নারীদের রুবেলার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রুবেলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। হামের মতোই রুবেলার টিকা রয়েছে, যা শিশুদের নির্দিষ্ট বয়সে দেওয়া হয়। সাধারণত ৯ মাস, ১৫ মাস এবং ৫ বছর বয়সে এই টিকা দিতে হয়।
চিকিৎসার ক্ষেত্রে মনে রাখা দরকার -রুবেলা যেহেতু ভাইরাসজনিত রোগ, তাই এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক নেই। অনেকেই জ্বর বা র্যাশ দেখলেই নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন, যা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক। এতে রোগ সারে না, বরং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে। তাই এমন কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
মনে রাখা জরুরি -সচেতনতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমেই রুবেলা সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখা সম্ভব। হালকা জ্বর বা র্যাশ বলে অবহেলা না করে লক্ষণগুলো গুরুত্ব দিয়ে দেখা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নেওয়াই হতে পারে বড় ধরনের জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।
-পতাকানিউজ

