সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এছাড়া এসময়ে ১ হাজার ৩৪ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৮৮৪ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।
বুধবার, ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চ সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন।
পতাকানিউজ/আরবি

