সারা দেশে গত ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ জন।
বৃহস্পতিবার, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জনে। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) সারা দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩২ জনের। এসময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ হাজার ৫৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৬৮৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৫৯জন।
পতাকানিউজ/আরবি

