সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬৫ জনের। এছাড়া এসময়ে ১ হাজার ১৫১ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৮৬৮ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।
রবিবার, ৩০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চ সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪৭জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।
পতাকানিউজ/আরবি

