সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জন। এছাড়া এসময়ে ১ হাজার ৩৩২ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪৪ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১০৪০ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১০৪০ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চ সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।
পতাকানিউজ/আরবি

