সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৩ জনের। এছাড়া এসময়ে ১ হাজার ১০৯ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২২ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১০২০ জনের এবং নিশ্চিত হামে মারা গেছে ১০২ জন।
শনিবার, ৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১০২০ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১০৯ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চ সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
পতাকানিউজ/আরবি

