প্রতিদিন বাড়ছে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মারা গেছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে এক শিশুর ও উপসর্গ নিয়ে মারা গেছে সাতজন।
রবিবার , ২৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণে মারা গেছেন ২১৬ জন। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৩ জন শিশু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ শিশু, সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪১২ জন। যা গতকাল ছিল ১ হাজার ৫৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১৬ জন। যা গতকাল ছিল ২২৯ জন।
এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন। যা গতকাল ছিল ২০ হাজার ৩৭৫ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন। যা গতকাল ছিল ১৭ হাজার ৯১ জন।
পতাকানিউজ/আরবি

