বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার, ১৬ ফেব্রুয়ারি দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এ আমন্ত্রণ জানান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামীকাল ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া কমবেশি এক হাজার দেশি-বিদেশি অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারের সিনিয়র সচিব ও সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধান এবং সিনিয়র সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

