বিরতির আগে মিগেল আলমিরনকে ফিফার নতুন নিয়ম অনুযায়ী হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অপরাধে সরাসরি লাল কার্ড দেখানো হয়। দ্বিতীয়ার্ধে একজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলার পরেও, প্যারাগুয়ের মাতিয়াস গালারজার করা গোল এর জবাব দিতে পারেনি ভিনসেঞ্জো মন্টেলার দল। পরে যদিও, গোলদাতা গালারজাকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল।
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে, মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় হুলিও এনসিসোর চমৎকার ফ্লিকে দারুণ এক লং শটে গালারজা বল জালে জড়ান।
৩৫ মিনিটে মের্ট মুলদুর তুরস্কের হয়ে প্রায় সমতা ফিরিয়ে এনেছিলেন। কিন্তু হাকান কালহানোগলুর ক্রস থেকে তার করা হেডটি প্রথমে ক্রসবারে এবং পরে পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির আগে তুরস্ক একটি সৌভাগ্যের খবর পায়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিএআর পর্যালোচনার পর মুলদুরের সাথে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় প্যারাগুয়ের মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
একজন বেশি খেলানোর সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে তুরস্ক বলের দখল নিজেদের কাছে রাখলেও, তারা অরল্যান্ডো গিলের বাধা পেরোতে পারেনি। মেরিহ ডেমিরলের দুটি দূরপাল্লার শট এবং দেনিজ গুলের একটি দুর্বল হেড রুখে দেন প্যারাগুয়ের এই গোলরক্ষক।
আব্দুল কেরিম বারদাকচির সেন্টার থেকে আসা বলে মুলদুর হেড করেও প্যারাগুয়ের গোলরক্ষককে ঘায়েল করতে ব্যর্থ হন।
ঘড়ির কাঁটা যখন ম্যাচ শেষের দিকে এগোচ্ছিল, তুরস্কের হতাশা ক্রমশ বাড়ছিল। ডেমিরেল কাছ থেকে একটি শট আকাশে উড়িয়ে দেন। কান উজুনের প্রথম শট গোলরক্ষক গিল রুখে দেন এবং রিবাউন্ড বল ‘গুল’ বাইরে শট করেন। শেষার্ধের অতিরিক্ত সময়ে ডেমিরেলের শেষ হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তুরস্ককে অনেকেই টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে দেখছিল। তারাও যে হাইতির মতো টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি বিদায় নেবে এটা হয়ত কেউ ভাবেনি। অন্যদিকে, প্যারাগুয়ে জানে যে তারা গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে নামবে পরবর্তী ম্যাচে। অস্ট্রেলিয়ার মুখোমুখি।
পতাকানিউজ

