ভোক্তাপর্যায়ে গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এবার কমানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ২৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার, ২ সেপ্টেম্বর এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।
নতুন মূল্য তালিকায় অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে কমিশন। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা করা হয়েছে।

এছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

