ভোক্তাপর্যায়ে গৃহস্থালীর রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছ। যা গত মাসে (জুলাই) ছিল ১ হাজার ৫৩৮ টাকা।
রবিবার, ২ আগস্ট এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত জুলাই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা এবং গত ১৯ ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া গত ২ এপ্রিল, বৃহস্পতিবার ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুদফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।
এদিকে গত মার্চ মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৩৫৬ টাকা।
পতাকানিউজ/আরবি

