পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ১২ ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি নবায়ন হবে : এ্যানি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

১২ ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি নবায়ন হবে : এ্যানি

পতাকা সারথি
বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
১২ ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি নবায়ন হবে : এ্যানি
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে কাজ করছে। কারিগরি পর্যায়ের কাজ শেষ হলে মন্ত্রী পর্যায়ে বাকি আলোচনা সম্পন্ন হবে। দুই দেশের বৈঠকের অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে তারা আশাবাদী।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনে ৩০ বছর মেয়াদি চুক্তি সই হয়। সেই চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন করা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

এ্যানি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রথম পাঁচ বছরের জন্য গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে সেই ধারা রাখা হয়নি।

এবার নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন মন্ত্রী। তখন এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, ‘তার মানে এটি নবায়ন হচ্ছে না, বরং আগের ক্লজ ফিরিয়ে এনে নতুনভাবে চুক্তি করা হবে?’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সেমিনারে এ আলোচনার ওপরই জোর দিয়েছি। সবাই একমত যে, নতুনভাবে চুক্তি করে যেন আরও দীর্ঘ মেয়াদে গ্যারান্টি ক্লজসহ আমরা এগোতে পারি। আমাদের সরকারের নীতি হলো দেশের মানুষের ও জাতীয় স্বার্থ রক্ষা করেই চুক্তিকে অগ্রাধিকার দেওয়া।

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। ১৯৯৬ সালের চুক্তির আওতায়ও বাংলাদেশ পর্যাপ্ত পানি পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

গঙ্গার পাশাপাশি তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা এবং কারিগরি পর্যায়ে সমন্বয় গুরুত্বপূর্ণ।

এ্যানি জানিয়েছেন, জেআরসির কারিগরি দল এরই মধ্যে কাজ করছে। তাদের কাজ শেষ হলে মন্ত্রী পর্যায়ে পরবর্তী আলোচনা হবে। গঙ্গা চুক্তির বিষয়ে দুদেশের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

‘২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই চুক্তি সম্পন্ন হবে। সেখানে আমাদের মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা’, যোগ করেন মন্ত্রী।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে এ্যানি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করতে হবে। এ জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও বৈঠক হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কারিগরি সহায়তাও নেওয়া হচ্ছে।

তিনি জানিয়েছেন, সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে প্রকল্পের কাজ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে সমীক্ষা শেষ করে একই বছর মূল কাজ শুরুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিস্তা নদীর উজান থেকে আসা পানির প্রবাহ এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি। তার ভাষ্য, এ পরিস্থিতি মোকাবিলায় তিস্তা মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ।

Mahi Add for Potaka

পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, প্রকল্পটির কাজ দৃশ্যমান করার জন্য তা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে যেকোনো এক সময়ে প্রকল্পের কাজ দৃশ্যমানভাবে শুরু হবে বলে আশা করছে সরকার। এজন্য প্রকল্প এলাকা পরিদর্শনও করা হয়েছে।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা দেশের জন্য গুরুত্বপূর্ণ বড় প্রকল্প। এসব প্রকল্পের সুফল দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের সাত কোটি মানুষ পাবে বলে আশা করা হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও তিস্তা প্রকল্পে বিদেশি চাপ বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, এমন প্রশ্নে এ্যানি বলেন, পদ্মা ও তিস্তার তীরের মানুষের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

পদ্মা ব্যারাজের সম্ভাব্যতা যাচাই ২০০৪-১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে চললেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে। তিস্তার মতো বড় প্রকল্পের সমীক্ষাও দু-এক মাসে শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রী।

পতাকানিউজ/এমএম

বিষয় :গঙ্গাবাংলাদেশভারত
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কন্ডিশনকেই বড় চ্যালেঞ্জ মানছেন সিমন্স কন্ডিশনকেই বড় চ্যালেঞ্জ মানছেন সিমন্স
পরের লেখা Child Hum হাম উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪০, নিশ্চিত হামে ১০৪
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?