মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বাতিল করা হয় ফ্লাইট। ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা।
এদিকে বুধবার, ১১ মার্চ মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।
সব মিলিয়ে এখন পর্যন্ত অর্থাৎ টানা ১২ দিনে সর্বমোট বাতিল করা হয়েছে ৩৯১টি ফ্লাইট।
বেবিচক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট বাতিল করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট স্বাভাবিক করা হবে।
পতাকানিউজ/আরবি

