বাংলাদেশ বসবাসরত ১৬ অথবা ১৭ বছর বয়স পূর্ণ হয়েছে বা হবে তারা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে। তবে ১৮ বছর পূর্ণ হলেই নাম উঠবে ভোটার তালিকায়।
রবিবার, ২২ ফেব্রুয়ারি ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬/১৭ বছর পূর্ণ হয়েছে/হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে। সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।
এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিয়েছে ইসি।
ইসির সবশেষ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
পতাকানিউজ/আরবি

