আগামী ১৭ এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার, ১২ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। তিনি দু-একদিনের মধ্যে হজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন।’
জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেয়ার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না। এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।
পতাকানিউজ/আরবি

