পতাকা নিউজ
রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬
৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

Ctg Port

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর—৪ দাবি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ২০০ গজের মধ্যে ব্যাটারি রিকশার স্ট্যান্ড, যা বলল থানা—ট্রাফিক পুলিশ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

২০০ গজের মধ্যে ব্যাটারি রিকশার স্ট্যান্ড, যা বলল থানা—ট্রাফিক পুলিশ

পতাকা সারথি
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রাম
চকবাজার ধুনীরপুল নূর বিতানের সামনে থেকে রাস্তার একপাশ দখল করে আছে দাঁড়িয়ে আছে শত শত ব্যাটারিচালিত রিকশা

চট্টগ্রাম মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের চকবাজার কাঁচাবাজার এলাকার ধুনীরপুল থেকে চকবাজার থানার দূরত্ব ১০০ গজ। আর গুলজার মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের দূরত্ব ২০০ গজ। এই দূরত্বের মধ্যে নতুনভাবে তৈরি করা রাস্তা দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল। প্রতিদিন তৈরি হচ্ছে যানজট। অথচ এ বিষয়ে নাকি কিছুই জানেন না খোদ ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত টিআই। এমনকি ওই জায়গা তিনি চিনেনও না। শুধু মূল সড়কে অভিযান পরিচালনা করেন তিনি। কিন্তু চকবাজার ও গুলজার মোড়ে প্রতিদিন দায়িত্ব পালন করেন একাধিক ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট। তাদেরও কারো ওইদিকে নজর নেই। তবে থানা-পুলিশের দাবি তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

সরেজমিন গিয়ে দেখা যায়, চকবাজার ধুনীরপুল নূর বিতানের সামনে থেকে রাস্তার একপাশ দখল করে আছে দাঁড়িয়ে আছে শত শত ব্যাটারিচালিত রিকশা। সেখান থেকে উঠানামা ভাড়া ১০ টাকা করে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে রাহাত্তারপুলের উদ্দেশ্যে। লাঠি হাতে একজন মধ্যবয়স্ক লোক গাড়ি সিরিয়ালের দেয়ার দায়িত্ব পালন করছেন এবং আদায় করছেন টাকাও। ব্যাটারি রিকশার অপরপ্রান্তে রয়েছে সারি সারি ভ্যান গাড়ি। এতে রাস্তার দুপাশ দখলে সংকুচিত হয়ে থেমে থেমে তৈরি হচ্ছে যানজট, পথচারীরা হাঁটছেন ঝুঁকি নিয়ে।

অনুসন্ধান ও স্থানীয় তথ্য বলছে, স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এই অবৈধ ব্যাটারি রিকশা স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। চলছে দাপটের সঙ্গে। ফলে দেখেও না দেখার ভান করে আছেন সবাই। এতে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাফিক পুলিশ বলছে, তারা মূল সড়কে ব্যাটাচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অলিগুলিতে দেখে থানা-পুলিশ।

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হচ্ছে না
নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

থানা-পুলিশ বলছে, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলমান আছে। তাহলে এই ব্যাটারিরিকশার স্ট্যান্ড গড়ে উঠল কিভাবে—এমন প্রশ্ন স্থানীয়দের।

স্থানীয়রা বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ফুলতলা ব্রিজের কাজের জন্য দীর্ঘদিন ধুনীরপুল থেকে ফুলতলা মোড় পর্যন্ত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল যান চলাচল। চলতি বছরের অক্টোবরের শেষে কাজ শেষে যান চলাচল উন্মুক্ত হওয়ার পর পুরো রাস্তা ও ব্রিজ দখলে চলে গেছে। এই এলাকায় ৫-৬টি সরকারি-বেসরকারি শিক্ষার্থী প্রতিষ্ঠান রয়েছে। অসংখ্য ব্যাটারিচালিত রিকশা চলাচলের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের চলাচল। এছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে আছে। অধিকাংশ চালক কিশোর ও মাদকাসক্ত। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। ব্যাটারি রিকশা চলাচলের এলাকার কিছু অংশ বাকলিয়া থানায়ও পড়েছে বলে জানান তারা।

পথচারী মো. সোহেল বলেন, ধুনীরপুল থেকে ১০০ গজ দূরে চকবাজার থানা ও ২০০ গজের মধ্যে গুলজার মোড়ে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে। কিন্তু কারো যেন দখল ও অবৈধ যান চলাচল চোখেই পড়ছে না। প্রতিদিন আমাদের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। পুলিশের গাড়ির সামনে ব্যাটারি রিকশা এসে দাঁড়িয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, ‘রাস্তা-ফুটপাত সবকিছু অবৈধ দখলে চলে গেছে। হাঁটাচলার পথ নেই বললেই চলে। এসব নিয়ে বলতে গেলে উল্টো বিপদে পড়তে হয়। তাই ভয়ে কেউ কিছু বলে না।’

ব্যবসায়ী মো. ইয়াসিন চৌধুরী বলেন, ‘ব্যাটারি রিকশার চলাচল অসহ্য করে তুলেছে। চোখের নিমিষেই তারা চলে আসে। রাস্তায় চলাচল ও পারাপারের সময় সবসময় দুর্ঘটনার আতঙ্ক নিয়ে চলতে হয়। কিন্তু এসব অবৈধ যান নিয়ন্ত্রণ ও বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।’

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রূপম বলেন, ‘জায়গাটি আমি চিনি না। আমরা মূল সড়কে অভিযান পরিচালনা করি। অলি-গলিতে যায় না। অলি-গলির ব্যাটারিরিকশা থানা পুলিশ দেখে থাকে। কোনো ঝামেলা হলে থানা থেকে পুলিশ যায়।’

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে মিটিংয়ে আছেন জানিয়ে প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে ফোনকল কেটে দেন।

এ বিষয়ে চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমাদের প্রতিদিন অভিযান চলমান আছে।’

এলাকাবাসীর অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এলাকাবাসীকে বলেন পুলিশকে সহযোগিতা করতে। এলাকাবাসী ডাক দেয়া মাত্র আমি চলে যাব। যারা অভিযোগ করেছেন তাদের বলেন আমাকে ও পুলিশকে সহযোগিতা করতে।’

পতাকানিউজ/আরবি

বিষয় :চট্টগ্রামব্যাটারিচালিত রিকশা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বগুড়া গলা কেটে বিড়াল হত্যা : সেই নারী গ্রেপ্তার
পরের লেখা Rab প্রধান উপদেষ্টার নির্দেশনা বনাম র‌্যাবের ‘ক্ষিপ্রগতি’
Ad imageAd image
আরও পড়ুন
আদালতে গৃহকর্মীর লোকহর্ষক বর্ণনা

হাত, পা ও পিঠে ছ্যাচা দিত, টেনে তুলতো চুল

ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন :

ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন : পেকুয়ার গণমিছিলে সালাহউদ্দিন

সিইসিকে স্মারকলিপি:

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের

কর্ণফুলী নদীর জায়গা লিজ

বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

vote

নির্বাচন স্থগিতের গুজবে কান নয় : ইসি

সর্বশেষ
রাউজানে ধানের শীষের মঞ্চে আট খুনের পলাতক আসামি রায়হান:

ভোটারের দিকে অস্ত্রের নিশানা!

খুলনা

কারাবন্দি সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা

ধর্ষণ মামলায় জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

Hotline 333

নির্বাচনের তথ্য ও অভিযোগ জানাতে হটলাইন চালু

Bogrua BNP Office Fire

বগুড়ায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?