পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ২০ বছরের ত্যাগ ও মানুষের পাশে অবিচল নেতা মুজিবুর রহমান চৌধুরী
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

২০ বছরের ত্যাগ ও মানুষের পাশে অবিচল নেতা মুজিবুর রহমান চৌধুরী

পতাকা সারথি
সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
২০ বছরের ত্যাগ ও মানুষের পাশে অবিচল নেতা মুজিবুর রহমান চৌধুরী
হাজী মুজিবুর রহমান চৌধুরী - ফাইল ছবি

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো ব্যক্তি হিসেবে হাজী মুজিবুর রহমান চৌধুরী এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। গত দুই দশক ধরে দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে তার সঙ্গ অব্যাহত ছিল। বিশেষ করে গত ১৭ বছরে নিজের কাঁধে ৭৫টিরও বেশি রাজনৈতিক মামলার বোঝা বহন করতে হয়েছে তাকে, সেইসাথে দলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তদারকিও করেছেন।

নেতাকর্মীদের জন্য এই দীর্ঘ সময়ে মুজিব কখনও পিছুপা হননি। জেলাবন্দি থাকার সময়ও তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, মামলা পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং পরিবারগুলোর আর্থিক ও মানসিক সহায়তা নিশ্চিত করেছেন। এই নিরলস ত্যাগের কারণে তিনি নেতাকর্মীদের মধ্যে অত্যন্ত প্রিয় নেতা হিসেবে পরিচিত।

দলের ত্যাগী যুবদল নেতা মহিউদ্দিন আহমদ বলেন, ‘একজন কর্মীবান্ধব নেতার যে বৈশিষ্ট্য থাকা উচিত, হাজী মুজিবুর রহমান চৌধুরীর মধ্যে তার সবই রয়েছে। তার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে কর্মীবান্ধব চরিত্রের এক অনুকরণীয় দৃষ্টান্ত দেখা যায়।’

নিজের জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করে মুজিবুর রহমান বলেন, ‘আমি চার বছরেরও বেশি সময় জেল খেটেছি। এই সময় আমার ছোট ভাই কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী আওয়ামী নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে মারা যান। আমি তখন তাঁর পাশে থাকতে পারিনি। জেলে থাকার কারণে আমার ব্যবসা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যাংক ঋণ কয়েকগুণ বেড়েছে এবং আমার পরিবার চরম দুর্দশার মধ্যে পড়েছিল। পরে আমাকে রাজনৈতিকভাবে চাপ দেওয়া হয়েছিল, বিএনপি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বিএনপি ছাড়িনি।’ তিনি বলেন,  ‘যখন দেখলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটছেন, নেতা তারেক রহমান নির্বাসনে এবং অনেক কেন্দ্রীয় নেতা কারাগারে—আমি আর বসে থাকতে পারিনি। নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য বজায় রাখতে আমি সভা-সমাবেশ চালিয়ে গেছি। এর ফলে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, যেখানে অধিকাংশ মামলার এক নম্বর আসামি আমি।’

দুপুর-সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

তিনি আরও বলেন, ‘আমাদের সভায় সরকারি লোকজন তথ্য ফাঁস করত। বহুবার ঈদের নামাজ বাড়িতে আদায় করতে পারিনি। একবার ঈদের নামাজ শেষে সেমাই খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই পুলিশ বাড়িতে আসে। আবার শ্রীমঙ্গল পূর্বাশায় আমার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা বিএনপির ইফতার পার্টি চলাকালীন পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়। ব্যবসায়িক ক্ষতি সামলাতে গিয়ে শখের বাড়িও বিক্রি করতে হয়েছে। তবে এসব কষ্ট এখন মনে রাখি না। যখন দেখি আমার নেত্রী ও দলের নেতা কত ত্যাগ স্বীকার করেছেন, তখন মনে হয় আমার ত্যাগ তার তুলনায় কিছুই নয়। আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে, আমার নেতা তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন এবং এলাকার মানুষ আমাকে নির্বাচনে বিশ্বাস করেছেন।’

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী উল্লেখ করেছেন, ‘শ্রীমঙ্গলে আমাদের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলার অধিকাংশই পরিচালনা করেছেন হাজী মুজিব। শুধু মামলা নয়, দলের দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজখবর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া—সবই তার দায়িত্বে ছিল।’

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমদ বলেন, ‘তিনি শুধু নেতাকর্মীদের নয়, সাধারণ মানুষের কাছেও প্রিয়। জেল-জুলুমের মাঝেও মানুষের জন্য কাজ বন্ধ করেননি। দুই উপজেলায় তার ব্যক্তিগত উদ্যোগে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। ২০০১ সালের সংসদ নির্বাচনে আসন না পেয়েও মানুষের জন্য তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।’

হাজী মুজিবের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে : শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা: কুশালপুরে উম্মেরুন্নেছা দাতব্য চিকিৎসালয়, আলেপুরে আব্দুল গফুর মহিলা কলেজ, হাজী মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, শামীম আহমদ চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, জহির উদ্দিন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা।

সামাজিক ও স্বাস্থ্যসেবা: চিশতী ডায়বেটিক সেন্টার, মুক্তিযোদ্ধা সংসদ ও দাতব্য চিকিৎসালয়ে যানবাহন প্রদান।

সামাজিক অবকাঠামো: পতনউষার উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর, মঙ্গলপুর ও রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ-ডেস্ক প্রদান ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান।

সাংস্কৃতিক ও ধর্মীয় কাজ: কামারছড়া ও রাজঘাট চা বাগানে নাটমন্দির ও দেবালয়, মনিপুরি ললিতকলা একাডেমি, প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠনে অনুদান।

রাস্তাঘাট ও জনকল্যাণ: কাঁচা রাস্তা ইটসোলিং, নতুন রাস্তা নির্মাণ এবং কন্যাদায়গ্রস্ত পরিবারের বিয়ে সহায়তা।

শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা পরেশ কালিন্দি বলেন, ‘আমরা এই আসনে তাকে বিপুল ভোট দিয়েছি। আশা করি, তিনি আমাদের একটি মন্ত্রণালয় দেবেন।’

স্থানীয় হেডম্যানরা—ফিলাপত্মী ও জিডিসন প্রধান সুচিয়াং—ও বলেন, ‘হাজী মুজিবুর রহমান একজন সৎ ও শিক্ষিত নেতা। তাঁর সততা ও মানবিকতার কারণে মানুষ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছে। যদি তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তিনি শুধু আমাদের এলাকা নয়, সমগ্র দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।’

-পতাকানিউজ/এমআরএম

বিষয় :কমলগঞ্জমৌলভীবাজারশ্রীমঙ্গল
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি টাকার জমি ক্রোকের নির্দেশ নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি টাকার জমি ক্রোকের নির্দেশ
পরের লেখা Bogura 7 MP জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৬ এমপি
Ad imageAd image
আরও পড়ুন
Ctg Accident

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

সর্বশেষ
Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?